News Flash

Image

Covid19 : করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিত-শূন্য হাইলাকান্দি

হাইলাকান্দি (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : করোনা শূন্য হাইলাকান্দি। কয়েক মাস পর করোনার তৃতীয় ঢেউ শূন্য হলো জেলা হাইলাকান্দি। খবরটি অবশ্যই স্বস্তির।

গত মাস কয়েক ধরে করোনার তৃতীয় ঢেউ গ্রাস করে নিয়েছিল গ্রাম-শহর হাইলাকান্দিকে। জেলার উত্তর থেকে দক্ষিণে রীতিমতো আতঙ্কের আবহে দিন কাটিয়েছিলেন মানুষ। অবশ্য গত পক্ষকাল ধরে গ্রাফস অনেকটাই নিম্নমুখী হতে শুরু করে। আর করোনার থাবা নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে রয়েছেন জেলাবাসী। গতকাল শনিবার ছয়জনকে সংক্রমিত বলে শনাক্ত করা হলেও আজ রবিবার একেবারেই করোনা শূন্য হাইলাকান্দি জেলা।

জেলা তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, রবিবার হাইলাকান্দি জেলায় কেউই করোনায় আক্রান্ত হননি। এদিন ৮১ জনের রেপিড অ্যান্টিজেন টেস্ট এবং দুজনের করা হয় আরটি-পিসিআর। দুই পরীক্ষায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এদিকে এদিন পাঁচজন করোনা-মুক্ত হয়েছেন। এরা সবাই হোম আইসোলেশনে ছিলেন। জেলায় এখন পর্যন্ত ৪২ জন সক্রিয় করোনা-আক্রান্ত রয়েছেন, জানা গেছে তথ্য ও জনসংযোগ দফতরের স্বাস্থ্য সম্পর্কিত বিবৃতিতে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top