News Flash

  • Home
  • দেশ
  • Darjeeling : ফের বরফে ঢাকল দার্জিলিং, চলতি মরশুমে রেকর্ড তুষারপাত
Image

Darjeeling : ফের বরফে ঢাকল দার্জিলিং, চলতি মরশুমে রেকর্ড তুষারপাত

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ফের তুষারপাত দার্জিলিংয়ে। শনিবার সকাল থেকে দার্জিলিংয়ের ঘুম, বাগোরা, কার্শিয়াং, চটকপুর, টংলু, সুখিয়াপোখরি, সান্দাকফু সহ বিভিন্ন অঞ্চলে শুরু হয় তুষারপাত। বৃহস্পতিবার রাত থেকেই পাহাড়ের আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন। শুক্রবার ভোরে দার্জিলিংয়ে ব্যাপক বৃষ্টি হয়। যার ফলে সমতলের শিলিগুড়িতে পারদ অনেকটাই কমে আসে। এই নিয়ে চলতি মরশুমে দার্জিলিংয়ে সপ্তমবার তুষারপাত হল। একে বৃষ্টি, তার উপর বরফ পড়ায় পাহাড়-জুড়ে নেমে এসেছে প্রবল ঠান্ডা। গোটা পাহাড় ঠান্ডায় কাবু হয়ে পড়েছে।

শুক্রবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকে রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হয়েছে। সকালেই ঘন কালো অন্ধকারে ঢেকে যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত। দার্জিলিংয়েও একই অবস্থা হয়।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হলেও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টির সঙ্গেই দার্জিলিং সংলগ্ন সুখিয়াপোখরি, টাইগার হিল, চটকপুর, ধত্রে, টুমলিংয়ে বরফ পড়তে শুরু করে। রাস্তাঘাট মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়। ঘন কুয়াশা ও তুষারপাতের কারণে দৃশ্যমানতা একেবারেই কমে যায়।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top