News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের দায়ে অপমানিত মহিলা আত্মঘাতী
Image

ঋণের দায়ে অপমানিত মহিলা আত্মঘাতী

বিশালগড়, ২৪ জানুয়ারি : বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার নিহাল চন্দননগরে ঋণের দায়ে অপমান সহ্য করতে না পেরে এক মহিলা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ওই মহিলার নাম সুভদ্রা ঋষি দাস।


ঘটনার বিবরণে জানা গেছে, মধুপুর এলাকার সুভদ্রা ঋষি দাস নামে ওই মহিলা শম্ভু ঋষি দাসের কাছ থেকে  ১ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। বিনিময়ে বাড়ির দলিল পত্র তার কাছে বন্ধক রেখেছিলেন। ইতিমধ্যেই তিনি ৬০ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরও মহিলাকে টাকা ফেরত দেওয়ার জন্য নানাভাবে যন্ত্রণা করা হচ্ছিল।  শেষ পর্যন্ত অপমান সহ্য করতে না পেরে ওই মহিলা রবিবার রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।


পরিবারের লোকজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে মধুপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে তাকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই ঋণগ্রস্ত অভিমানিনী মহিলা। মহিলার পরিবারের লোকজনের অভিযোগ করেছেন, ঋণের দায়ে এবং অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ব্যাপারে শম্ভু দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে তাঁরা জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top