News Flash

  • Home
  • Uncategorized
  • টেট-এর উত্তরপত্র দেখাতে হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ হাই কোর্টের
Image

টেট-এর উত্তরপত্র দেখাতে হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.) : টেট পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিন্‌হা নির্দেশ দেন, ওই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ওএমআর শিট অবিলম্বে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।

এর পরই পর্ষদ জানায় যে, আদালতের নির্দেশ মেনে ওএমআর শিট দেখাতে তাদের কোনও সমস্যা নেই।মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, “প্রাথমিক পরীক্ষায় এই প্রথম ওএমআর সিট প্রকাশের নির্দেশ দিল আদালত। এর আগে তথ্য জানার অধিকার আইনে আবেদন করে নম্বর জানা যেত।”

২০১৪ সালে প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। মামলাকারী পরীক্ষার্থী শান্তনু সিটের দাবি, বোর্ড বলছে তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হননি। অথচ নম্বর প্রকাশ করা হচ্ছে না। ফলে মেধাতালিকায় নাম রয়েছে কি না তা জানা যাচ্ছে না। পরে একই দাবিতে আরও ২৭ জন পরীক্ষার্থী এই মামলায় যুক্ত হন। আদালতে তাঁদের আবেদন, ওই পরীক্ষায় যে নম্বর দেওয়া হয়েছে তা সঠিক নয়। নম্বর-সহ ওএমআর সিট প্রকাশ করা হোক। তবেই সঠিক তথ্য জানা যাবে। এই আবেদনে সাড়া দিয়ে আদালত উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিল আদালত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top