News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দফা দাবিতে এসএফআই-র ডেপুটেশন
Image

সাত দফা দাবিতে এসএফআই-র ডেপুটেশন

খোয়াই, ২১ জানুয়ারি : শুক্রবার  ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট সাত দফা দাবির ভিত্তিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। শুক্রবার দুপুরে পাঁচজনের এক প্রতিনিধি দল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্রনাথ দাসের নিকট সাত দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়।


সাত দফা দাবির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো, কোভিড টেস্ট ও কোয়ারেন্টাইন সহ হোস্টেল চালু রাখা, নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাতিল করা,পরীক্ষার আগে সিলেবাস শেষ করা, পরীক্ষার সময় কোভিড সংক্রমণের আশংকা রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করা , কোভিড বিধি মেনে ক্যাম্পাস সচল রাখা ও কোভিড পরিস্হিতিতে শিক্ষার্থীদের সমস্ত প্রকারের ফি মুকুব করা ইত্যাদি।


জেলা শিক্ষা আধিকারিক সমরেন্দ্র নাথ দাস দাবিসমূহের সাথে সহমত পোষণ করে এসম্পর্কে দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন। ডেপুটেশনে প্রতিনিধিত্বকারী প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি প্রিয়তোষ দেব, বিভাগীয় সম্পাদক নারায়ন দাস, ছাত্রনেতা সমিত দেবরায়, সৈকত দাস ও উদয় বিশ্বাস। দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কোভিড বিধি মেনে ছাত্রসংগঠন আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top