News Flash

  • Home
  • Uncategorized
  • ফিফার বর্ষসেরা ফুটবলার লেওনডস্কি, বিশেষ পুরস্কার পেলেন রোনাল্ডো
Image

ফিফার বর্ষসেরা ফুটবলার লেওনডস্কি, বিশেষ পুরস্কার পেলেন রোনাল্ডো

জুরিখ, ১৮ জানুয়ারি (হি.স.) : মেসি, রোনাল্ডোদের পিছনে ফেলে ফিফার বর্ষসেরা (পুরুষ) ফুটবলার নির্বাচিত হলেন পোল্যান্ডের তারকা রবার্ট লেওনডস্কি। এই নিয়ে পরপর দু’বার এই পুরস্কার পেলেন তিনি। তবে হাত খালি রইল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সোমবার ফিফার স্পেশাল অ্যাওয়ার্ড পেলেন পর্তুগিজ তারকা।

অল্পের জন্য এবারের ব্যালন ডি’অর পুরস্কার জিততে পারেননি পোলিশ তারকা রবার্ট লেওনডস্কি। তাঁকে টপকে ব্যালন ডি’অর পুরস্কার হাতে তুলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এলএম টেনকে টপকেই তিনি এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন। জুরিখে অনুষ্ঠিত এবারের ফিফার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে লেওনডস্কি এবং মেসির সঙ্গে ছিলেন মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহও। মেসি এবং সালাহকে পিছনে ফেলে সেরার শিরোপা পেলেন পোল্যান্ডের তারকা।

তবে হাত খালি রইল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সোমবার ফিফার স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেলেন পর্তুগিজ তারকা। এই পুরস্কার পাওয়ার পর রোনাল্ডো তাঁর প্রাক্তন এবং বর্তমান সতীর্থদের ধন্যবাদ জানান। ২০২০ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন লেওনডস্কি। সেবার তিনি হারিয়েছিলেন দুই মহারথী রোনাল্ডো এবং মেসিকে।

এদিকে মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস। এবারের পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন এরিক লামেলা। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত লামেলা জানালেন, “সবাইকে ধন্যবাদ। এই পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই মুহূর্তে আমি এর থেকে কিছু বেশি ভাবতে পারছি না।” বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন চেলসির টমাস টুখেল। তাঁর কোচিংয়েই চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। পুরস্কার জেতার পর টুখেল জানান, “অবিশ্বাস্য মনে হচ্ছে। এই পুরস্কার যে পাব, ভাবতে পারিনি।” চেলসির ঘরে আরও একটি পুরস্কার ঢুকেছে। এবারের ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন চেলসির গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি। টুখেলের সঙ্গে সেরা কোচের দৌড়ে ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা, ইতালির কোচ রবার্তো মানচিনি। এঁদের টপকে এই পুরস্কার জিতলেন টুখেল।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top