পুদুচেরি, ১৮ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পুদুচেরিতে। করোনার বাড়বাড়ন্তের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার। মঙ্গলবার পুদুচেরির শিক্ষামন্ত্রী এ নমশিবায়াম ঘোষণা করেছেন, সাম্প্রতিক কোভিড-পরিস্থিতির কারণে আগামী ৩১ জানুয়ারি অবধি বন্ধ থাকবে সমস্ত স্কুল ও কলেজ।
পুদুচেরিতে মঙ্গলারই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,০৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। কেন্দ্রশাসিত অঞ্চলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১০,৩৯৩ জন। পুদুচেরিতে সুস্থতার হার ৯১.২৭ শতাংশ।



















