তিরুবনন্তপুরম, ১৮ জানুয়ারি (হি.স.): কেরলে ওমিক্রনের প্রকোপ কমছেই না, দক্ষিণ ভারতের এই রাজ্যে করোনার নতুন রূপে সংক্রমিত হয়েছেন আরও ৬৩ জন। নতুন করে ৬৩ জন আক্রান্ত হওয়ার পর কেরলে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৯১। ভারতের বিভিন্ন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, ইতিমধ্যেই ভারতের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। কেরলে মঙ্গলবার আরও ৬৩ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে।
কেরলের স্বাস্থ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার নতুন করে ৬৩ জন আক্রান্ত হওয়ার পর কেরলে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৯১। ৫৯১ জনের মধ্যে ৪০১ জন কম-ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসেছেন, ১০১ জন এসেছেন উচ্চ্-ঝুঁকিপূর্ণ দেশ থেকে। ৭০ জন ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন এবং ১৯ জন অন্যান্য রাজ্য থেকে এসেছেন।



















