News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে শ্লীলতাহানীর মামলায় তিন যুবকের ৩ বছরের কারাবাস
Image

কল্যাণপুরে শ্লীলতাহানীর মামলায় তিন যুবকের ৩ বছরের কারাবাস

খোয়াই, ১৫ জানুয়ারি : শ্লীলতাহানি মামলায় তিন যুবকের ৩ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। সাথে ৩০০০ টাকা আর্থিক জরিমানাও করেছে আদালত।


প্রসঙ্গত, ২০১৯ সালে কল্যাণপুরে জনৈকা মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ তিন যুবক রাজু বর্মা, লিটন দাস এবং ধনঞ্জয় দাসকে গ্রেফতার করেছিল। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৫৪বি, ১২০বি  এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছিল। কল্যাণপুর থানার তদন্তকারী আধিকারিক ইন্সপেক্টর স্বপন দাস ওই মামলায় ২০১৯ সালের ৩০ অগাস্ট আদালতে চার্জশিট জমা দিয়েছেন।


খোয়াই জেলা ও দায়রা আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর মোট ৯ জনের বয়ান আদালতে রেকর্ড করা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আদালতে তিনজনকেই দোষী পেয়েছে। আজ খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক কৌশিক কর্মকার ওই তিন যুবককে দোষী সাব্যস্ত করেন এবং তাদের ৩ বছরের জেল ও ৩০০০ টাকা জরিমানার সাজা দেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top