News Flash

  • Home
  • Uncategorized
  • রেল দুর্ঘটনার জেরে বদল হল বিভিন্ন ট্রেনের যাত্রাপথ
Image

রেল দুর্ঘটনার জেরে বদল হল বিভিন্ন ট্রেনের যাত্রাপথ

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : বৃহস্পতিবার ময়নাগুড়ির কাছে রেল দুর্ঘটনায় বাতিল হয়েছে শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। বামন হাট অবধি যাওয়ার কথা থাকলেও এই ট্রেন নিউ জলপাইগুড়ি অবধি যাবে। ফিরতি পথের বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসও বামনহাটের পরিবর্তে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে।

পথ বদলেছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, কামাখ্যা আনন্দবিহার, কামাখ্যা-এলটিটি এসি, গুয়াহাটি-বারমের, নয়াদিল্লি-আগরতলা তেজস রাজধানী, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা, লালগড়-ডিব্রুগড় অবধ অসম, ত্রিবান্দ্রম-শিলচর, নয়াদিল্লি-গুয়াহাটি এক্সপ্রেস।
একনজরে বদল হওয়া রুটগুলি।
১. গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস নিউ কোচবিহার-মাথাভাঙা-রানিনগর-জলপাইগুড়ি হয়ে চলবে।
২. শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জংশন-নিউ মাল জংশন-আলিপুরদুয়ার জংশন-শামুকতলা হয়ে চলবে।
৩. ত্রিবান্দ্রাম সেন্ট্রাল–শিলচর এক্সপ্রেস রানিনগর-জলপাইগুড়ি-মাথাভাঙা-নিউ কোচবিহার হয়ে চলবে।
৪. কামাখ্যা-আনন্দ বিহার স্পেশাল ট্রেন নিউ কোচবিহার-মাথাভাঙা-রানিনগর জংশন হয়ে চলবে।
৫. গুয়াহাটি-বার্মার স্পেশাল ট্রেন নিউ কোচবিহার-মাথাভাঙা-রানিনগর জংশন হয়ে চলবে।
৬. তেজস রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-নিউ মাল জংশন-আলিপুরদুয়ার জংশন হয়ে চলবে।
৭ লালগড়-ডিব্রুগড় অবধ অসম এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জংশন-নিউ মাল জংশন-আলিপুরদুয়ার জংশন হয়ে চলবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top