News Flash

  • Home
  • Uncategorized
  • কারবি আংলঙে উদ্ধার আরও প্রায় ৯ কোটি টাকার হেরোইন ও জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ, গ্রেফতার দুই
Image

কারবি আংলঙে উদ্ধার আরও প্রায় ৯ কোটি টাকার হেরোইন ও জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ, গ্রেফতার দুই

অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙে উদ্ধার হয়েছে আরও ৭৯৫ গ্রাম হেরোইন। তবে এবার মাদকদ্রব্যের সঙ্গে উদ্ধার হয়েছে বন্যপ্রাণীর বহু অঙ্গপ্রত্যঙ্গও। উদ্ধারকৃত সামগ্রিগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ৯ কোটি টাকার বেশি হবে বলে মনে করছে পুলিশ। ড্রাগস ও জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ পাচারের অভিযোগে দুই তস্করকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত গতকালও ভোর প্রায় ছয়টা নাগাদ বোকাজান মহকুমার লাহরিজানে পুলিশের চেকিং পয়েন্টে রুটিন নাকা তালাশির সময় পণ্যবাহী একটি ট্রাক থেকে ১১০টি সাবান কেসে ভরতি প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১.৫ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

আজ বুধবার সকালে খটকটিয়া পুলিশ অভিযান চালিয়ে দুই পাচারকারীর হেফাজত থেকে ৭৯৫ গ্রাম হেরোইন এবং বন্য জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ বাজেয়াপ্ত করেছে। জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে রয়েছে হরিণের দুটি শিং, কচ্ছপের খোল ও চামড়া, দুটি হাতির কুব্জ সহ আরও।

মাদক ও জীবজন্তুর অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করায় পুলিশকে সাবাশি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে ঘটনার তথ্য দিয়ে পুলিশকে অভিনন্দনের পাশাপাশি তাঁদের ভূয়সী প্রশংসা করে মাদক ও অসাধু কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top