News Flash

  • Home
  • Uncategorized
  • অসময়ে বৃষ্টিতে আলু চাষে ক্ষতির আশঙ্কা কৃষকেদের
Image

অসময়ে বৃষ্টিতে আলু চাষে ক্ষতির আশঙ্কা কৃষকেদের

ঝাড়গ্রাম, ১২ জানুয়ারি ( হি. স.) : অসময়ে বৃষ্টিপাতের জেরে আলু জমিতে জল জমে মাঠেই নষ্ট হতে বসেছে আলু। ঘন কুঁয়াশা আর পশ্চিমীঝঞ্ঝার কারণে ঝিরিঝিরি বৃষ্টিপাতের জেরে আলুতে ধ্বসা রোগ লাগার আশঙ্কা করছেন কৃষকেরা। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের কারনে জমিতে দাঁড়িয়ে রয়েছে জল। ফলে আরো ব্যাপক আকারে আলু চাষে ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক এলাকার আলু জমিতে মাঠেই নষ্ট হতে বসেছে আলু।স্থানীয় কৃষকদের আর্জি কৃষি দফতরের পক্ষ থেকে দ্রুত ক্ষতি পূরণের ব্যবস্থা করা হোক।

বিনপুর-১, ঝাড়্গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাঁকরাইল সহ বিভিন্ন ব্লকের বিস্তৃর্ন এলকা জুড়ে এই মরসুমে আলুর চাষ হয়। এই সমস্ত এলাকার বহু চাষি এই আলু চাষের উপর নির্ভর করে সারা বছর সংসারের খরচ তোলেন।কিন্তু ধ্বসা রোগ এবং বৃষ্টির কারনে জমিতে জল দাঁড়িয়ে থাকার জন্য আলুর ক্ষতি হয়েছে। তাতে করে চাষের খরচের টাকা আদৌ উঠবে কিনা সন্দেহ দানা বেঁধেছে। আর লাভ তো দূরঅস্ত।স্থানীয় কৃষকরা জানিয়েছেন অনেকই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন।জানা গিয়েছে আলু চাষের জন্য এক একজন কৃষক সত্তর থেকে আশি হাজার টাকা খরচ করেন। কিন্তু এই মুরসুমে তারা এত টাকা খরচ করে আদৌ লাভের মুখ দেখতে পাবেন কিনা সন্দেহ তৈরি হয়েছে।ঋণ কিভাবে শোধ করবেন তা নিয়ে চিন্তা বাড়ছে তাদের। জেলা কৃষি দফতর সুত্রে জানা গিয়েছে এবছর এখনো পর্যন্ত ৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে। তবে আরও লাগানো চলছে। আর গত বছর ঝাড়্গ্রাম জেলায় ৫ হাজার ৪২৫ হেক্টর আলু লাগানো হয়েছিল। তাতে আলু উৎপান হয়েছিল ১ লক্ষ ৯৯ হাজার মেট্রিকটন। এবিষয়ে ঝাড়্গ্রাম জেলা কৃষি অধিকর্তা (তথ্য) সুকুমার কিস্কু বলেন,” এবছর যে রকম আবহাওয়া রয়েছে তাতে করে আলু চাষে ক্ষতির সম্ভবনা রয়েছে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top