News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে টিএসআর ব্যারাক পুড়ে ছাই
Image

গভীর রাতে টিএসআর ব্যারাক পুড়ে ছাই

শান্তিরবাজার, ১১ জানুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের বাইখোড়ায় টিএসআরের ব্যারাকটি গতকাল রাতে আগুন লেগে ছাই হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা যায় ব্যারাকের ভিতর জওয়ানরা রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জওয়ানরা ঘুম থেকে উঠে দেখেন ব্যারাকের সবকটি ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। তবে ব্যারাকের কোন কিছুই রক্ষা করা যায়নি। অগ্নিকাণ্ডে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টিএসআর ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top