News Flash

  • Home
  • Uncategorized
  • বরপেটারোডের নিখোঁজ কিশোরী উদ্ধার পশ্চিমবঙ্গের হাওড়ায়, আটক দুই
Image

বরপেটারোডের নিখোঁজ কিশোরী উদ্ধার পশ্চিমবঙ্গের হাওড়ায়, আটক দুই

বরপেটারোড (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : বরপেটারোডের বাঁশবাড়ি গ্র্রামের বাসিন্দা নিখোঁজ কিশোরীকে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ৷

বরপেটারোড থানার ওসি বিপুল কলিতা এই খবর দিয়ে জানান, বাঁশবাড়ি গ্রামের জনৈক কমল আৰ্যের নাবলিকা মেয়ে গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল৷ নিজের বাড়ি থেকে সন্ধানহীন মেয়ের খোঁজে তার বাবা সহ পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খবর নিয়েছিলেন৷ কিন্তু তাঁর কোনও সন্ধান না পেয়ে বাবা কমল আৰ্য বরপেটারোড থানায় মেয়ের নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর দাখিল করেছিলেন৷ এফআইআর-এর ভিত্তিতে থানায় মামলা রুজু করে কিশোরীকে উদ্ধার করতে অভিযান চালানো হয়, জানান ওসি৷
তিনি জানান, বরপেটার অতিরিক্ত পুলিশ সুপার (বৰ্ডার) গৌরব আগরওয়ালা, বরপেটারোড পুলিশের সার্কল অফিসার এবং তিনি নিজে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে জাল পাতেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে কিশোরীটি হাওড়ায় অবস্থান করছে বলে এক খবর পান তাঁরা। ওই খবরের ওপর ভর করে কলকাতা এবং হাওড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। হাওড়া পুলিশের বার্তা পেয়ে বরপেটারোড থানার সাব-ইনস্পেক্টর অমৃত কলিতার নেতৃত্বে পুলিশের এক দল কলকাতায় পাঠানো হয়৷

দুই রাজ্যের যৌথ পুলিশের দল কিশোরীটিকে হাওড়া থানার অন্তৰ্গত জনৈক কালিমন পালের ঘর থেকে উদ্ধার করা হয়৷ সেই সঙ্গে আটক করা হয় কালিমন পালকে৷ তাদের নিয়ে গত শুক্রবার রাতে বরপেটারোডে আসে স্থানীয় পুলিশের দল৷

ওসি বিপুল কলিতা জানান, গত প্রায় এক বছর আগে বঙাইগাঁওয়ের এক যুবক–সদৃশ যুবতী রিমি ওরফে সোনাইয়ের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল৷ এর পর তাদের মধ্যে গভীর সম্পৰ্ক গড়ে উঠেছিল। এরই সুবাদে রিমির সঙ্গে বাঁশবাড়ির কিশোরীটি তার বাড়ির লোকজনকে অজ্ঞাতে রেখে কলকতায় পাড়ি দিয়েছিল। ইতিমধ্যে বরপেটারোড পুলিশ রিমি ওরফে সোনাইকেও আটক করে জেরা চালিয়েছে, জানান ওসি কলিতা৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top