News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড়ে ভারী তুষারপাত ও সমতলে বৃষ্টি, ফের দুর্যোগের শঙ্কা জম্মু-কাশ্মীরে
Image

পাহাড়ে ভারী তুষারপাত ও সমতলে বৃষ্টি, ফের দুর্যোগের শঙ্কা জম্মু-কাশ্মীরে

শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): আগামী ৪৮ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে জম্মু ও কাশ্মীরে। ইতিমধ্যেই সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ৮ জানুয়ারি, শনিবার থেকে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। জারি করা হয়েছে তুষারধসের সতর্কতাও।

বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসের মধ্যেই জম্মু ও কাশ্মীরে ফের বাড়ল তাপমাত্রার পারদ। শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ২.৬ ডিগ্রিতে পৌঁছেছে, পহেলগামে মাইনাস ০.৪ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৫.৫ ডিগ্রি। লাদাখের দ্রাসে এখনও জাঁকিয়ে ঠান্ডা রয়েছে, সেখানে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১২.৪ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৯.৮ ডিগ্রি, লেহ-তে মাইনাস ১০.৫ ডিগ্রি এবং জম্মুতে তাপমাত্রার পারদ চড়ে ১১.১ ডিগ্রিতে পৌঁছেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top