News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে ভ্যান ও লরির সংঘর্ষে মৃত্যু ৪ মৎস্যজীবীর, আহত কমপক্ষে ২৭ জন
Image

কেরলে ভ্যান ও লরির সংঘর্ষে মৃত্যু ৪ মৎস্যজীবীর, আহত কমপক্ষে ২৭ জন

তিরুবনন্তপুরম, ২৮ ডিসেম্বর (হি.স.): কেরলের কোল্লাম জেলায় ভ্যান ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন মৎস্যজীবী। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। সোমবার গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার চাভারা এলাকায়। দুর্ঘটনায় আহত ২৭ জনের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছ ধরার জন্য সোমবার গভীর রাতে ভ্যানে চেপে বেইপোর হারবারে যাচ্ছিলেন ৩৪ জন মৎস্যজীবী। সেই সময় নীনডাকার ফিসিং হারবার অভিমুখে যাচ্ছিল একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে ভ্যানে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ জনের। মৃত মৎস্যজীবীদের নাম-বিজু (৩৫), জাস্টিন (৫৬), বেরচুমান (৪৫) ও করুণাবরম (৫৬)। ৩৪ জনের মধ্যে ১২ জন তামিলনাড়ুর বাসিন্দা। ২৭ জনের মধ্যে দু’জনকে সঙ্কটজনক অবস্থায় তিরুবনন্তপুরমের গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top