News Flash

  • Home
  • Uncategorized
  • Mahaprasthan : সৎসঙ্গের প্রধান আচার্য্যদেবের মহাপ্রস্থান মুখ্যমন্ত্রীর শোক বার্তা
Image

Mahaprasthan : সৎসঙ্গের প্রধান আচার্য্যদেবের মহাপ্রস্থান মুখ্যমন্ত্রীর শোক বার্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ সৎসংগের প্রধান আচার্য্যদেব শ্রীশ্রী আশাক চক্রবর্তী, সৎসঙ্গীদের কাছে তিনি পরমপূজ্যপাদ শ্রীশ্রী দাদা’’ নামে সমাধিক পরিচিত আজ সকাল ০৯.৪০ মিনিটে দূর্গাপুর মিশন হাসপাতালে তাঁর পার্থিব যাত্রা সমাপন করে মহাপ্রসান করেন৷ মূহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষ সহ বর্হিভারতের অনেক দেশে৷
এই খবর পাওয়া মাত্রই কান্নার কোলে ঢলে পড়েন শ্রীশ্রী ঠাকুরের কোটি কোটি মন্ত্র শিষ্য, ভক্ত অনুরাগী–বিশেষ করে যারা তাঁর সঙ্গ সান্নিধ্যে জীবনে নতুন দিশা পেয়েছেন, আলোকিত হয়েছে অগুনিত ভক্তপ্রান মানুষ৷ গত দুই মাস যাবৎ চিকিৎসাধীন ছিলেন৷ আজ সূর্যাস্তের পূর্বেই তাঁর অন্ত্যষ্টি ক্রিয়া সুসম্পন্ন হয়েছে শ্যামাপুর, দক্ষিন দুর্গাপুর সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে৷


পাবনা সৎসঙ্গ আশ্রমে ১৯৩৬ সালে ২১ অক্টোবর তাঁর জন্ম৷ পড়াশুনা করেন দেওঘর ও কলকাতায়৷ কিছু দিন তিনি ডাক্তারী পড়েছেন, পরে এলএলবি করেন, তিনি সঙ্গীতজ্ঞ, একাধারে গীতিকারও৷ হাজার হাজার গান লিখেছেন তিনি৷ বহু গান রেকর্ড হয়েছে-সৎসঙ্গীদের ঘরে ঘরে তাঁর রচিত গান, কীর্তন সৎসঙ্গ ও উৎসবাদিতে পরিবেশিত হয়৷
তিনি ছিলেন শ্রীশ্রী ঠাকুরের পৌত্র৷ তাঁর পিতা শ্রীশ্রী অমরেন্দ্র নাথ চক্রবর্তী(শ্রীশ্রী বড়দা) ছিলেন সৎসঙ্গের প্রথম প্রধান আচার্যাদেব৷ তাঁর মহাপ্রয়ানের পর তিনি সৎসঙ্গের প্রধান আচার্য্যদেবের স্থলাভিষিক্ত হন৷ তাঁর প্রয়ানে সৎসঙ্গের একটি যুগের অবসান হল৷ ত্রিপুরা রাজ্যিক সৎসঙ্গ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে৷


এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সৎসঙ্গের প্রধান আচার্যদের শ্রীশ্রী সাদার (শ্রীশ্রী অশোক চক্রবর্তী) মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং পরম পূজ্যপাদ শ্রীশ্রী বাবাই দাদার সমীপে শোকবার্তা প্রেরণ করেন৷ আচার্য্যদেব শ্রীশ্রী দাদা আজ ১৬ডিসেম্বর, ২০২১ (বৃহস্পতিবার) সকাল ৯টা ৪০ মিনিটে শ্রীশ্রী ঠাকুর ধামে গমন করেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব, পরম পূজ্যপাদ শ্রীশ্রী বাবাই দাদার এবং ইউপরিবারস্থ সকলের জন্য শ্রীশ্রী ঠাকুরের নিকটে প্রার্থনা জানিয়েছেন৷
শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, এই কঠিন পরিস্থিতি উনারা যেন কাটিয়ে উঠতে পারেন এবং রাজ্যের অগণিত ভক্তবৃন্দের মতো তিনিও মানসিকভাবে সকলের পাশে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবেও শ্রীশ্রী ঠাকুরের একজন সেবক ও ভক্ত৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top