News Flash

  • Home
  • Uncategorized
  • Shakib Akhtar: পুরভোটে এজেন্ট দেওয়া নিয়ে দুশ্চিন্তা শাকিব আখতারের
Image

Shakib Akhtar: পুরভোটে এজেন্ট দেওয়া নিয়ে দুশ্চিন্তা শাকিব আখতারের

কলকাতা, ১১ ডিসেম্বর (হি. স.)। ইতিহাসের পরিহাস, না রাজনীতির দুঃসময়? কোন কথাটা বেশি প্রযোজ্য জানেন না ২৪ বছরের শাকিব আখতার। তার ছেলেবেলায় দেখা চারপাশ এভাবে যে বদলে যাবে, কে ভাবতে পেরেছিল? গোটা তল্লাট এক সময় ছিল লালে লাল। এখন পুরভোটে এজেন্ট দেওয়া নিয়ে দুশ্চিন্তা।

শাকিব এবার কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী। তপসিয়া সেকেন্ড লেনের বাসিন্দা।বাবা ছোট ব্যবসায়ী। ট্যাঙড়ার একটি স্কুলের প্রাক্তনী। উমেশ চন্দ্র কলেজ থেকে বি কম প্রথম বর্ষের পর সিকিম মনিপালে ভর্তি হয়েছে এমবিএ-তে। বছর চার ধরে ডিওয়াইএফ-এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। বামপন্থী পরিবারের ছেলে। ছোট থেকে মার্কস, লেনিন, স্ট্যালিন পড়ে বড় হয়েছে। বললেন, “বাবা প্রায় ৩৫ বছর সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। ২০১৮-তে বড় অস্ত্রোপচারের পর বসে গিয়েছেন। আমি সংগঠনের আঞ্চলিক (তপসিয়া-তিলজলা-কসবা) কমিটির সভাপতি।“

শাকিবের দাবি, প্রচারে ভাল সাড়া পাচ্ছেন। তবে, দাবি যা-ই হোক, আসল ছবিটা হল ভোটে এই ওয়ার্ডে প্রায় কোনও প্রতিদ্বন্দ্বিতাই হবে না। ২০১৫-র পুরভোটে এই ওয়ার্ডে ৩৪ হাজার ২৫০ ভোটে হেরেছিলেন দাপুটে মন্ত্রী জাভেদ খানের পুত্র তৃণমূলের ফৈয়াজের কাছে। এবারেও ৬৬ ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী ফৈয়াজ। ব্যবধান কমার আশা কম। কারণ, গত প্রায় সাড়ে ছ’বছরে বামেদের পায়ের তলার মাটি আরও সরেছে। ফৈয়াজ পুরো মানতে না চাইলেও ব্যাপারটা বোঝেন। এই প্রতিবেদককে বললেন, “কী করব? লাগাতার হুমকির মুখে সব বসে যাচ্ছে। আমাকেও তো মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছিল। বলেছে পাড়াছাড়া করে দেবে। আমি পিছু হঠিনি। কেবল ভিতুরাই মরার আগে অনেকবার মরে। দল যখন দায়িত্ব দিয়েছে দেখি না! ৯৪টা বুথ আছে ওয়ার্ডে। এজেন্ট না পেলে ওরা ছাপ্পাভোট মারবে। কী করব?

এমনিতে বছরের অন্যান্য সময় শাকিবের মন এবং ঘর জুড়ে থাকে শুধুই শাহরুখ খান। ভবিষ্যতে পরিবারের ব্যবসা সামলাতে হবে, তাই পড়াশোনাও বাণিজ্যিক বিষয় নিয়ে। বামপন্থার পাশাপাশি সিনেমার প্রতি আগ্রহ রয়েছে। অভিনেতা শাহরুখের অন্ধ ভক্ত। শাকিব বলেন, “আমি শাহরুখ খানের অন্ধ ভক্ত। শাহরুখের সিনেমা রিলিজ হলে প্রথম দিন প্রথম শো দেখবই। আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারের খবরে খুব দুঃখ পেয়েছিলাম। শাহরুখপুত্রের মুক্তির জন্য মানতও করেছিলাম। আরিয়ানের মুক্তির দিন বাড়িতে কেক কেটে সেলিব্রেশন করা হয়েছিল।” বাম আদর্শ প্রচারের পাশাপাশি শাহরুখের প্রচারের জন্য ফ্যান ক্লাবও চালান শাকিব। তিনি জানান, প্রিয় অভিনেতাকে একবার কাছ থেকে দেখার ইচ্ছা রয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top