News Flash

  • Home
  • Uncategorized
  • Electrocution : বাগমায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
Image

Electrocution : বাগমায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ নভেম্বর৷৷ নিজ বাড়িতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবককের৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত যুবকের নাম বিপ্লব জামাতিয়া (২২)৷ বাড়ি পূর্ব খুপিলং এলাকায়৷


বাবার নাম সূর্যচরণ জামাতিয়ার৷ সংবাদ সূত্রেজানা যায় মঙ্গলবার আনুমানিক সকাল নয়টায় উদয়পুর মহকুমার কিল্লা থানার অন্তর্গত পূর্ব খুপিলং এলাকার যুবক বিপ্লব জামাতিয়া নিজ বাড়িতে বিদ্যুৎ লাইন সারাই করছিলেন৷ কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন৷ এই ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে পরিবারের আত্মীয় স্বজন বিপ্লব জমাতিয়াকে টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত বলে ঘোষণা করেন৷ বিদ্যুৎস্পৃষ্ঠ যুবকের মৃতদেহ গোমতি জেলা হাসপাতালের মর্গে রয়েছে৷ আগামীকাল মৃতদেহ ময়না তদন্তের পর নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হবে৷ বাড়িতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পূর্ব খুপিলং এলাকায়৷ কিল্লা থানার পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top