News Flash

  • Home
  • Uncategorized
  • Snatched : অজ্ঞান করার পাওডার ছিটিয়ে বিশালগড় ও চড়িলামে দুই মহিলার স্বর্ণালঙ্কার ছিনতাই
Image

Snatched : অজ্ঞান করার পাওডার ছিটিয়ে বিশালগড় ও চড়িলামে দুই মহিলার স্বর্ণালঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ বিশালগড়ের রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় সংলগ্ণ এলাকার একটি বাড়িতে এক মহিলাকে অজ্ঞান করার মত কিছু পাউডার জাতীয় সামগ্রী ছুড়ে দিয়ে অজ্ঞান করে সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে৷ বাড়িতে ঢুকে স্বর্ণের চেইন ও তামা কাঁসা পরিষ্কার করে দেওয়ার নাম করে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালালো দুষৃকতিকারী৷ ঘটনা বিশালগড় মহাকুমার অন্তর্গত রবীন্দ্রনাথ মহা বিদ্যালয় সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকাল সাড়ে এগারটা নাগাদ বিশালগড় মহকুমার অন্তর্গত রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় সংলগ্ণ এলাকার বাসিন্দা লক্ষ্মী রানী সাহার উনার বাড়িতে প্রতারকরাএকটি নীল রঙের অ্যাপাচি বাইক নিয়ে প্রবেশ করে৷ তখন ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বেরিয়ে আসলে উনাকে বলে বাড়িতে তামা কাঁসা এবং স্বর্ণের চেইন তারা পরিষ্কার করে৷মহিলাকে স্বর্ণের চেইন পরিষ্কার করার জন্য বলে৷ তাদের কথা শুনে উনি বলে দেন উনি পরিষ্কার করাবেন না৷ পরবর্তী সময় দুই দুষৃকতিকারী উনাকে পাউডার কিছু ছুড়ে দিয়ে অজ্ঞান করে উনার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় দুষৃকতীরা৷ কিছুক্ষণ পরে উনার জ্ঞান আসার পর চিৎকার শুরু করলে পার্শবর্তী এলাকার লোকজন বাড়িতে ছুটে আসেন৷ এসে দেখতে পান উনার গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে গেছে দুসৃকতিকারীরা৷ বিশালগড় মহকুমার জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত চুরি-ছিনতাই ,বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে৷পুলিশ প্রশাসন কোনোভাবেই রোধ করতে পারছেনা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ বিশালগড় মহাকুমার রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় সংলগ্ণ এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত উঠতি বয়সের যুবকদের নেশার আড্ডা চলে প্রতিনিয়ত৷ তাদের ধারণা এর সমস্ত নেশাখোররাই এ ধরনের ঘটনার সাথে যুক্ত৷


চড়িলাম এর কড়ইয়ামুরা এলাকা থেকেও এক মহিলার চোখে ধুলু দিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে গেছে প্রতারকরা৷ চড়িলামের করুইমুরাগ্রাম থেকে মহিলার চোখে ধুলো দিয়ে স্বর্ণের চেইন নিয়ে যায় বহি রাজ্যের দুই যুবক ৷শুক্রবার সকাল ৯ টায় বিশ্রামগঞ্জ থানাধীন চড়িলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের করুইমোরা এলাকার এক মহিলা থেকে ধুলো পড়া দিয়ে বারো আনা স্বর্ণের চেইন নিয়ে যায়৷
ঘটনার বিবরণে জানা যায় করইয়ামুরা গ্রামের অনিমা নামের এক মহিলার বাড়িতে প্রথম দুই যুবক যায়৷ওই মহিলার সাথে কথা বলে মহিলাকে স্বর্ণের চেইন পরিষ্কার করে দেবে বলে জানায়৷ মহিলা অস্বীকার করেন৷ অস্বীকার করার পর অনিমার পাশের বাড়ি স্নেহারা বেগমের বাড়িতে ঢুকে প্রথমে দুই যুবক পতঞ্জলি কোম্পানির কাজ করে বলে জানায়৷ প্রথমে জিনিস পরিষ্কার করে দেওয়ার নাম করে একটি সিলভারের ঘটি পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করে দেয়৷ তারপর ওই মহিলাকে বলে রূপোর কোন জিনিস আছে কিনা৷ওই মহিলা সঙ্গে সঙ্গে একটি রুপোর জিনিস বের করে দেন৷সেটাও পরিষ্কার করে একটি প্যাকেটে ঢুকিয়ে দেয়৷ তারপর স্বর্ণের জিনিস আছে কিনা বললে ওই মহিলা ঘর থেকে বারো আনা ওজনের একটি স্বর্ণের চেইন দেন৷ স্বর্ণের চেইন পরিষ্কার করার নাম করে একটা প্যাকেট থেকে পাউডার এবং চাল দিয়ে ঘষামাঝি করে মহিলার হাতে একটি প্যাকেট চাল এবং পাউডার দিয়ে বলে একঘন্টা পরে খোলার জন্য৷ সেই সুযোগে অ্যাপাচি বাইক নিয়ে আসা সেই যুবক চম্পট দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানা পুলিশ৷ তবে প্রতারক যুবকদের হদিস মেলেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top