News Flash

  • Home
  • Uncategorized
  • শহীদ পুলিশ আধিকারিককে শেষ শ্রদ্ধা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, প্রয়াতের স্ত্রীকে সরকারী চাকুরী দেওয়ার ঘোষণা, আর্থিক সহায়তাও
Image

শহীদ পুলিশ আধিকারিককে শেষ শ্রদ্ধা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, প্রয়াতের স্ত্রীকে সরকারী চাকুরী দেওয়ার ঘোষণা, আর্থিক সহায়তাও

আগরতলা, ২৭ নভেম্বর (হি. স.) : উন্মত্ত ব্যক্তির নৃশংস হামলায় শহীদ হয়েছেন খোয়াই থানার সেকেন্ড অফিসার ইন্সপেক্টর সত্যজিত মল্লিক৷ আজ তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে ঘোষণা দিয়েছেন, খোয়াইয়ের ঘটনায় নিহতদের প্রত্যেককে আপদকালীন ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ পাশাপাশি শহীদ সত্যজিত মল্লিকের স্ত্রীর চাকুরীর ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার এবং তাঁর শিশু কন্যার পড়াশুনার দায়িত্ব নেওয়া হবে৷ আজ খোয়াই থেকে আগরতলায় ইন্দ্রনগর স্থিত শহীদ পুলিশ আধিকারিকের মরদেহ পৌছাতেই কান্নার আওয়াজে পরিবেশ ভারী হয়ে উঠেছিল৷


আজ খোয়াইতে শহীদ পুলিশ আধিকারিক সত্যজিত মল্লিককে গার্ড অব অনার দেওয়া হয়েছে৷ আইজিপি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথ, খোয়াই জেলা পুলিশ সুপার কিরণ কুমার রাও, খোয়াই জেলা শাসক স্মিতা মল এবং স্থানীয় বিধায়কগণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷


এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পুলিশের সাহসী আধিকারিক কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন৷ তাঁর মর্মান্তিক মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হয়েছি৷ তাঁর কথায়, নির্দয়ী প্রদীপ দেব রায়ের নৃশংসতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ শহীদ পুলিশ আধিকারিক এবং নিহত আরও চারজনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি৷ তাঁর ঘোষণা, প্রত্যেক নিহতদের পরিবারকে আপদকালীন ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সত্যজিত মল্লিকের স্ত্রীর বয়স অল্প৷ এই দুর্দিনে তাঁর চাকুরীর বন্দোবস্ত করবে ত্রিপুরা সরকার৷ সাথে তিনি যোগ করেন, শহীদ পুলিশ আধিকারিকের ছোট কন্যা সন্তান রয়েছে৷ তাঁর পড়াশুনার দায়িত্ব নেওয়া হবে৷ ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা সরকার সমস্ত ব্যবস্থা করবে৷


প্রসঙ্গত, উন্মত্ত ব্যক্তির নৃশংসতার শিকার হয়েছেন দুই শিশু কন্যা ও পুলিশ আধিকারিক সহ পাঁচজন৷ বধ্যভূমি ত্রিপুরায় খোয়াই জেলায় উত্তর রামচন্দ্রঘাট এলাকায় ভিড় চৌমুহনীর শেওরাতলি৷ শুক্রবার গভীর রাতে প্রদীপ দেবরায় তাঁর দুই অবুঝ সন্তান মন্দিরা দেব রায় ও আরতি দেব রায়, বড় ভাই অমলেশ দেব রায়, অটো যাত্রী কৃষ্ণ দাস এবং খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিত মল্লিককে শাবল দিয়ে এলোপাথারি আঘাত দিয়ে খুন করেছে৷ তাঁর স্ত্রী মিনা পাল দেব রায় এবং অটো যাত্রী কর্ণবীর দাসকেও খুনের চেষ্টা করেছে৷ তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top