News Flash

  • Home
  • Uncategorized
  • Blocked : গাড়ির চালককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ
Image

Blocked : গাড়ির চালককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ নভেম্বর৷৷ গাড়ির চালককে মারধরের অভিযোগে নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ বি এম এস এর৷ ঘটনাস্থলে উপস্থিত কদমতলা থানার ওসি সহ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক৷ পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার৷


ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার দুপুর দুটো নাগাদ শ্যামল মালাকার নিজযাত্রীবাহী টাটা ম্যাজিক গাড়িতে চার জন যাত্রী নিয়ে উত্তর জেলার ধর্মনগর নয়াপাড়া মোটর স্ট্যান্ড থেকে রানীবাড়ী বাজারে যাওয়ার পথে ইচাইরপার ফরেস্ট গেট সংলগ্ণ এলাকায় আসতেই দুই যুবক তাদের যেতে বাধা দেয়৷ওই যুবক গাড়িচালককে আধার কার্ড দেখানোর জন্য বলে৷তখন চালক জানায়, আপনারা পুলিশ না বিএসএফ৷ এ কথা জিজ্ঞেস করতেই চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ চালক শ্যামল মালাকারের৷

পরে চালকের চিৎকার-চেঁচামেচিতে এলাকার লোকজন জড়ো হতেই অভিযুক্ত দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷খবরটি নয়াপাড়া মোটর স্ট্যান্ডে যেতেই সেখান থেকে বিএমএসএর নেতৃত্বরা এসে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর কদমতলা সড়কের নতুন বাজার এলাকায় পথ অবরোধ করে বসেন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক কান্তা জাঙ্গীর সহ বিশাল পুলিশবাহিনী৷পরে পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ প্রত্যাহার করে বিএমএস নেতৃত্বরা৷ তবে টানা এক ঘন্টা চলে এই পথ অবরোধ৷এ মর্মে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান তদন্ত জারি রয়েছে অতিসত্বর অভিযুক্তদের গ্রেফতার করা হবে৷তবে টানা এক ঘন্টা পর অবরোধের ফলে যাত্রী দূভর্োগ দেখা দেয় চরমে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top