News Flash

  • Home
  • Uncategorized
  • Injured : কল্যাণপুরে যান দুর্ঘটনায় আহত পাঁচ
Image

Injured : কল্যাণপুরে যান দুর্ঘটনায় আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধৃি কল্যাণপুর ২৬ নভেম্বর৷৷ বিকট শব্দে গাড়ি চালকের অসাবধানতা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে পড়ল৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার তেলিয়ামুড়া খোয়াই সড়কের উপর কল্যাণপুর জল দপ্তরের পাশে৷ পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে টট্টঞ্জ১ঙ্ট্ট ০৬৮০ নম্বরে একটি গাড়ি থেকে তেলিয়ামুড়া যাবার পথে কল্যাণপুর জল দপ্তর এর পাশে খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর গাড়ি বাঁক নিতে গিয়ে চালকের অসাবধানতা গাড়িটি রাস্তার উপর থেকে প্রায় ২০ ফুট নিচে নৃপেন্দ্র কপালির বাড়িতে পড়ে যায় বিকট শব্দে৷

পথচলতি সহ আশপাশের মানুষ দৌড়ে ছুটে আসেন ঘটনাস্থলে৷ শুরু হয় চিৎকার-চেঁচামেচি৷ গাড়ির ভেতরে চালকসহ ৫ জন যাত্রী ছিল৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী এসে আহতদের কল্যাণপুর হাসপাতলে নিয়ে যায়৷ আহত হয় ৫ জন৷ এরমধ্যে বেশি আঘাত লাগে সুরজিৎ রায় বয়স ৩২৷ শিউলি রানী দাস বয়স ৩২৷ টুম্পা আচার্য বয়স ১৮৷ বাকিদের নাম জানা যায়নি৷ খবরে জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয় রাতে৷ প্রশ্ণ হচ্ছে ফাঁকা রাস্তায় গাড়িটি কিভাবে নিচে পড়ল৷ আরো বিভিন্ন প্রশ্ণ উঁকি দিচ্ছে৷ কল্যাণপুর থানার পুলিশ তদন্তে নেমেছে৷ গাড়িটি পাল্টি খেয়ে বেশ কিছু সময় নিচে পড়েছিল৷ পরে স্থানীয় মানুষের গাড়িটিকে ঠিক করে৷ মাত্রা অতিরিক্ত স্পিড এর কারনে কি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ল না অন্য কোনো কারণ ? এদিকে অল্পেতে রক্ষা পেল নৃপেন্দ্র কপালীর বাড়ির লোকজন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top