News Flash

  • Home
  • Uncategorized
  • Security : কঠোর নিরাপত্তায় ইভিএম, কাল ঘোষণা হবে জনতার রায়
Image

Security : কঠোর নিরাপত্তায় ইভিএম, কাল ঘোষণা হবে জনতার রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ আগামী রবিবার তথা ২৮ নভেম্বর নগর ও পুর সংস্থাগুলির নির্বাচনের ভোট গণনা করা হবে৷ প্রতিটি স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ কঠোর প্রহরার মধ্য দিয়ে রাখা হয়েছে ইভিএমগুলি৷ মোট সাতশ পঁচাশি জন প্রার্থীর ভাগ্য এখন ইভিএম বন্দী হয়ে আছে৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেয়া হয়েছে৷


এদিকে, প্রতিটি স্ট্রং রুমের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তাছাড়া ভোট গণনার দিন গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এবারের পুর ও নগর সংস্থার নির্বাচনে কুড়িটর মধ্যে চৌদ্দটি পুর ও নগর সংস্থায় ভোট গ্রহণ করা হয়েছে গতকাল তথা বৃহস্পতিবার৷ বাকি ছয়টি পুর ও নগর সংস্থায় ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়লাভ করেছে৷ বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোট গ্রহণে ব্যাপক ছাপ্পা ভোট, বুথ দখল এবং রিগিংয়ের অভিযোগ এনেছে বিরোধী দলগুলি৷ গতকাল ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেস এবং সিপিএম আগরতলায় দুই থানায় বিক্ষোভ দেখিয়েছে৷ সিপিএম কয়েকটি ওয়ার্ডে পুনরায় ভোট নেওয়ার দাবীও জানিয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top