News Flash

  • Home
  • Uncategorized
  • Left Front : গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা চেয়ে কমিশনকে চিঠি সিপিএম ও বামফ্রন্টের
Image

Left Front : গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা চেয়ে কমিশনকে চিঠি সিপিএম ও বামফ্রন্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনের গণনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য সিপিএম এবং বামফ্রন্ট রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে৷ আগামী ২৮ নভেম্বর রবিবার গণনা হবে৷


আজ সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর পৃথকভাবে একই দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন৷ তাঁদের দাবি, সমস্ত গণনা কেন্দ্রে সিসিটিভি লাগাতে হবে৷ গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতেই হবে৷ অন্তিম স্তরে গণনা কেন্দ্রের গেইটে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক, চেয়েছেন তাঁরা৷ শুধু তাই নয়, গেইটের বাইরে কোন অপরিচিত ব্যক্তির আনাগোনা বন্ধ সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা৷ সাথে সমস্ত গণনা কেন্দ্রের ভেতরে সংবাদ মাধ্যমের কর্মীদের অবাধ প্রবেশাধিকার চেয়েছে সিপিএম ও বামফ্রন্ট৷
প্রসঙ্গত, ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনে প্রহসন হয়েছে বলে দাবি করেছেন বামেরা৷ এমনকি ভোট বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা৷ নির্বাচনে শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট রিগিং, ছাপ্পা ভোট এবং হুমকির অভিযোগ এনেছেন বামেরা৷ তাঁরা ওই সমস্ত অভিযোগ নিয়ে সুপ্রিমে কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top