News Flash

  • Home
  • Uncategorized
  • মেক্সিকোতে বাস দুর্ঘটনায় মৃত ১৯, আহত কমপক্ষে ৩২ জন
Image

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় মৃত ১৯, আহত কমপক্ষে ৩২ জন

মেক্সিকো সিটি, ২৭ নভেম্বর (হি.স.): মেক্সিকোতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বহুতলে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই বাস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের, এছাড়াও কমপক্ষে ৩২ জন কমবেশি আহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সান জোস্ এল গুয়ার্ডায। হাইওয়ের উপর থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, মুহূর্তের মধ্যেই বাসটি রাস্তার ধারে একটি বহুতলে ধাক্কা মারে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলে ধাক্কা লাগায় বাসটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। মৃত্যু হয়েছে ১৯ জনের এবং ৩২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট স্টেট্ অভ্যন্তরীণ সচিব রিকার্ডো দে লা ক্রুজ জানিয়েছেন, মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমে জোকিসিংগো শহরে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি পশ্চিমাঞ্চলীয় স্টেট্ মিচোয়াকান থেকে চালমার দিকে যাচ্ছিল, যে শহরটি বহু শতাব্দী ধরে রোমান ক্যাথলিক তীর্থযাত্রীদের গন্তব্যস্থল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top