News Flash

  • Home
  • Uncategorized
  • Chemistry : আশঙ্কা কাটিয়ে আগরতলা পুর ভোট নির্বিঘ্নে, ভবিষ্যত রসায়ন নিয়ে কৌতুহল
Image

Chemistry : আশঙ্কা কাটিয়ে আগরতলা পুর ভোট নির্বিঘ্নে, ভবিষ্যত রসায়ন নিয়ে কৌতুহল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগম নির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারেনি৷ ফলে, বিজেপি সেখানে বাড়তি সুবিধা নিতে পেরেছে বলে মনে হচ্ছে৷ তৃণমূল কংগ্রেস প্রথমবার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে৷ বিক্ষুব্ধরা তলে তলে তৃণমূলকে মদত দিয়েছে৷ নির্বাচনের আগের দিন বিজেপির বিদ্রোহী বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশীষ সাহা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বিজেপি দল ও রাজ্য সরকারকে কঠোরভাবে সমালোচনা করেছেন৷ তৃণমূল প্রার্থীদের অধিকাংশই বিক্ষব্ধদের ছায়ায় লালিত একথাই রাজনৈতিক মহলে প্রচারিত৷ সিপিএম কার্য্যত সেইরকম ভাবে জনতার কাছে যেতে পারছে না৷ তাদের দীর্ঘ শাসনে মানুষ সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ এই পরিস্থিতিতে নির্বাচনী ফলাফল কোন দিকে যেতে পারে৷ রসায়ণ কি হবে তা নিয়ে জনমনে এবং রাজনৈতিক মহলে কৌতুহল দেখা দিয়েছে৷


বিরোধীদের ভোট ভাগাভাগির কারণে বিজেপির জয়ের পথ মসৃণ হওয়ার সম্ভাবনাই বেশী৷ কিন্তু, এখানে দেখার বিষয় বিরোধীরা এই ভোটে কতটা শক্তি দেখাতে সমর্থ হয়েছে৷ আগারতলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে৷ যদিও বিরোধীরা হামলা, হুজ্জতির অভিযোগ এনে মিছিল ইত্যাদি করেছে৷


এদিকে, এদিন আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের জন্য ভোট গ্রহণ যথাসময়ে শুরু হয়েছিল৷ ভোটকে কেন্দ্র করে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে৷ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগ পুলিশের কাছে জানানো হয়েছে৷ ত্রিপুরায় পুর ও নগর সংস্থা নির্বাচনকে প্রহসন পরিণত হয়েছে৷ এই অভিযোগ এনে সিপিএম পশ্চিম আগরতলা থানা ঘেরাও করেছে এবং তৃণমূল কংগ্রেস পূর্ব আগরতলা থানার বাইরে ধর্ণা দিয়েছে৷ তাঁদের সাফ কথা, প্রার্থীরা ভোট দিতে পারছেন না৷ ভোট কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এমনকি, পুলিশের সামনেই ওই সমস্ত অরাজকতা চললেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তবে, কোন প্রার্থী এখনো আক্রান্ত হয়েছেন এমন কোন প্রমাণ মিলেনি৷ তাঁর দাবি, নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে
সদর মহকুমা পুলিশ আধিকারিক রমেশ যাদব বলেন, দুয়েকটি মারধরের ঘটনা ঘটেছে৷ তাতে, আহতও হয়েছেন৷ নির্বাচনকে ঘিরে প্রচুর অভিযোগ জমা পড়েছে৷ অধিকাংশই বেআইনিভাবে ভোটকেন্দ্রের বাইরে ভিড় জড়ো হওয়ার অভিযোগ ছিল৷ সমস্ত অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, গতকাল রাত থেকেই নিরাপত্তার প্রশ্ণে অতিরিক্ত বাহিনী টহল দেওয়া শুরু করেছে৷ যে সমস্ত প্রার্থী নিরাপত্তা চেয়েছিলেন তাঁদের নিরাপত্তা প্রদান করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ইতিমধ্যে ২ কোম্পানি বিএসএফ নির্বাচনী কাজে নিয়োজিত করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে অতিরিক্ত বাহিনীও মোতায়েন হয়ে গেছে৷
এদিন তিনি দাবি করেন, একজন প্রার্থীও আক্রান্ত হয়েছেন এমন কোন অভিযোগ নেই৷ তবুও, আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এদিকে, আজ তৃণমূল কংগ্রেস দীর্ঘ সময় পূর্ব আগরতলা থানার বাইরে ধরনে বসে ছিলেন৷ অবশেষে তাঁদের পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top