News Flash

  • Home
  • Uncategorized
  • Protest : বামপন্থী যুব সংগঠনগুলির উদ্যোগে বিক্ষোভ আন্দোলন পতিছড়িতে
Image

Protest : বামপন্থী যুব সংগঠনগুলির উদ্যোগে বিক্ষোভ আন্দোলন পতিছড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ জিএমপি, ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর উদ্দ্যোগে বুধবার প্রতিছড়ি ড্রপগেইট এলাকায় এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ রাজ্যের গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জিএমপি, ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর যৌথ উদ্দ্যোগে বুধবার ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷ সি পি আই এম এর তিন সংগঠন কতৃক আয়োজিত প্রতিবাদমিছিল প্রতিছড়ী ড্রপগেইট এলাকা থেকে শুরু হয়৷


মিছিলটি ড্রপগেইট এলাকা থেকে বীরচন্দ্রমনু যাবার পথে কিছুদুর যাবার পর আরক্ষাদপ্তরের কর্মীরা মিছিলটিকে আটকে দেয়৷ কিছুক্ষন সময় সি পি আই এম এর তিন সংগঠনের কর্মী ও পুলিশ বাহিনির মধ্যে হাতাহাতি হয়৷ পরবর্তী সময় শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দিয়ে ঘটনা নিয়ন্ত্রনে আনা হয়৷ সি পি আই এম সমর্থীত কর্মীরা পুনরায় মিছিল নিয়ে পতিছড়ী ড্রপগেইট এলাকায় ফিরে যায়৷ এই প্রতিবাদ মিছিল সম্পর্কে সংবাদ মাধ্যমের সাননে জানান টি টি এডিসির প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের নির্বাহী সদস্য পরিক্ষিত মুড়াসিং৷


তিনি জানান বর্তমান সরকারের আমলে লোকজন নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলেছে৷ ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত পুলিশ সি পি আই এমকে কোনো কর্মসূচি করার সুযোগ দিচ্ছে না৷ আজও পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করতে হয়েছে বলে জানান পরিক্ষিত মুড়াসিং৷ পুলিশের অনুমতি না থাকার ফলে আজকের প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দান করে৷
পুলিশের বাধা দেওয়া সত্বেও উনারা সুষ্ঠভাবে মিছিল সংগঠিত করেন বলে জানান৷ পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজের তিব্র নিন্দা জানান পরিক্ষিত মুড়াসিং৷ এই মিছিলে পরিক্ষিত মুড়াসিং এর পাশাপাশি উপস্থিত ছিলেন সি পি আই এম এর নেতৃত্ব আশুতোষ দেবনাথ, শ্রীমন্ত দে, জহর দেবনাথ, সত্যজিৎ রিয়াং সহ সি পি আই এম এর অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷ এই মিছিলে সি পি আই এম এর কর্মী সমর্থক ব্যাপক উৎসাহে অংশ গ্রহন করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top