News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : পানিসাগরে দুর্ঘটনায় মৃত্যু মহিলার, গুরুতর আহত স্বামী ও দুই শিশু সন্তান
Image

Accident : পানিসাগরে দুর্ঘটনায় মৃত্যু মহিলার, গুরুতর আহত স্বামী ও দুই শিশু সন্তান

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৩ নভেম্বর৷৷ আজ সাত সকালে সন্তানকে সুকলে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জন্মদাত্রী মায়ের৷ মৃত মহিলাকে লেংথামাই হালাম ওরফে জাকই (২৭) বলে শনাক্ত করা হয়েছে৷ ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন খাসিয়াবাড়ি এলাকার দেওছড়া খাসিয়াবাড়ি গ্রিফ সংলগ্ণ অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে৷


ঘটনার বিবরণে প্রকাশ, পালসার বাইকে করে প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে স্বামী ও দুটি বাচ্চাকে নিয়ে সুকলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন লেংথামাই হালাম ওরফে জাকই৷ জলেভাসায় অবসিত পাথরটিলার নিজের বাড়ি থেকে সুকলে যাওয়ার পথে খাসিয়াবাড়ি গ্রিফ সংলগ্ণ এলাকায় আসতেই অসম-আগরতলা জাতীয় সড়কে চলন্ত একটি ট্রাক পালসার বাইকটিকে সজোরে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়৷ প্রচণ্ড সংঘর্ষে স্বামী, দুই সন্তান এবং লেংথামাই রাস্তার ওপর ছিটকে পড়েন৷ বাইক থেকে পাকা রাস্তায় পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী লেংথামাই হালাম৷


ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন তৎক্ষণাৎ এসে আহতদের তিলথই হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লেংথামাইকে মৃত বলে ঘোষণা করেন৷ পাশাপাশি স্বামী সহ দুই সন্তানও আঘাতপ্রাপ্ত হয়েছে৷ এদিকে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার খোঁজখবর নিয়ে হাসপাতালে গিয়ে নিহত লেংথামাইয়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ময়না তদন্তের পর বিকেলের দিকে মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে পানিসাগর থানার পুলিশ৷ অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়ে৷ পুলিশ সংঘটিত পথ দুর্ঘটনার মামলা রুজু করে ঘাতক ট্রাকের খোঁজে তালাশি চালিয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top