News Flash

  • Home
  • Uncategorized
  • Provided food : জিবিতে নির্ধারিত তালিকা অনুযায়ী খবার সরবরাহ হচ্ছে না রোগীদের
Image

Provided food : জিবিতে নির্ধারিত তালিকা অনুযায়ী খবার সরবরাহ হচ্ছে না রোগীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে রোগীদের জিবি হাসপাতালে রেফার করা হয়ে থাকে৷ দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের পরিবারের লোকজন রা হাসপাতাল থেকে সরবরাহ করা খাবারের উপর অনেকাংশে নির্ভরশীল৷ সরকারিভাবে যে খাদ্য তালিকা রয়েছে সেই খাদ্য তালিকা অনুযায়ী রোগীদের মধ্যে খাবার সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ রোগীদের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে তাদের জন্য বরাদ্দকৃত ডিম পুরোটা তাদেরকে দেয়া হচ্ছে না৷


যারা খাবার সরবরাহ করে তারা ভাত ডাল সবজি সরবরাহ করলেও ডিম সরবরাহ করছে নার্সরা৷ খোঁজ খবর নিয়ে জানা গেছে একাংশের নার্স খাবার সরবরাহকারীদের কাছ থেকে টিম গুলো নিজেদের হেফাজতে নিয়ে যাচ্ছে৷ রোগীদের জন্য বরাদ্দকৃত ডিম থেকে ভাগ নিচ্ছে নার্সরা৷ ফলে অনেকের রোগীকে ডিম দেওয়া হচ্ছে না৷ এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর তাদের পরিবারের লোকজন তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷
হাসপাতাল রোগীদের মধ্যে খাবার সরবরাহ সরকারি তালিকা অনুযায়ী করার জন্য রোগী ও তাদের পরিবারের লোকজনদের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ খাবার সরবরাহ করা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top