News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বাতাস দূষিতই, নানা প্রচেষ্টা সত্ত্বেও কমছে না ধোঁয়াশা
Image

দিল্লির বাতাস দূষিতই, নানা প্রচেষ্টা সত্ত্বেও কমছে না ধোঁয়াশা

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): দিল্লির বাতাস এখনও ধোঁয়াশার কবলে। কারণ— সেই বায়ুদূষণ! ‘সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ’ জানাচ্ছে, মঙ্গলবার সকাল ৭.৪৩ মিনিটে দিল্লির বাতাসে সার্বিক দূষণ-সূচক ছিল ৩১৫, যা ‘খুব খারাপ’। বায়ুদূষণের মাত্রা কমছেই না দিল্লিতে, ফলে চিন্তায় পরিবেশবিদেরা। রাজধানী ক্ষেত্রের নয়ডাতেও বাতাসে দূষণ-সূচক এদিন ছিল খুব খারাপ।

এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর। দিল্লিতে দূষণ রুখতে নানা ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। স্কুল ও সরকারি অফিস বন্ধ। অত্যাবশ্যক নয়, এমন ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও পরিস্থিতি যা ছিল, তাই রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top