News Flash

  • Home
  • দেশ
  • False rumor : আগরতলা বিমানবন্দরে বোমাতঙ্ক, সম্পূর্ণ মিথ্যা গুজব দাবি কর্তৃপক্ষের
Image

False rumor : আগরতলা বিমানবন্দরে বোমাতঙ্ক, সম্পূর্ণ মিথ্যা গুজব দাবি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করেছেন কর্তৃপক্ষ৷ জনৈক যাত্রী বিমানবন্দরের বাইরে আগমনের পথে একটি ব্যাগ ফেলে রেখে গিয়েছিলেন৷ বোম স্কোয়াড ওই ব্যাগ পরীক্ষা করে জানিয়েছে, এতে শুধুই খাবার ছিল৷ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আগরতলা বিমানবন্দরের আধিকারিক এসডি বর্মণ এক প্রেস বিবৃতিতে এই তথ্য দিয়েছেন৷ তাঁর দাবি, ব্যাগের মালিক তথা যাত্রীর সন্ধানে খোঁজ চলছে৷


এসডি বর্মণ বলেন, আজ সকাল ৯-টা নাগাদ বিমানবন্দরের বাইরে যাত্রীদের আগমনের পথে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সিআইএসএফ জওয়ানরা৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়ে ওই স্থানটি ঘিরে ফেলেন তাঁরা৷ যাত্রীদেরও যাতায়াতে সতর্কতা অবলম্বন করা হয়েছিল৷ তিনি জানান, প্রথমে সিআইএসএফ-এর স্নিফার ডগ ওই ব্যাগটি পর্যবেক্ষণ করেছে এবং তাতে কোনও বিস্ফোরক পদার্থ নেই বলে নিশ্চিত করেছিল৷ কিন্তু বিস্ফোরক পদার্থের গন্ধ শনাক্ত করার যন্ত্রে ওই ব্যাগে বিস্ফোরক রয়েছে বলে সংকেত দিচ্ছিল৷ তাই অন্য একটি স্নিফার ডগ দিয়ে ব্যাগটির পর্যবেক্ষণ করানো হলে এক্ষেত্রেও পরিণাম নেগেটিভ মিলেছে৷ কিন্তু ওই যন্ত্রে বিস্ফোরকের উপস্থিতি রয়েছে দাবির ভিত্তিতে বম স্কোয়াডকে বিমানবন্দরে ডেকে আনা হয়েছিল৷ বম স্কোয়াড সমস্ত কিছু পর্যবেক্ষণ করে জানিয়েছে, ওই ব্যাগে শুধু খাবারের সামগ্রী রয়েছে৷ কোনও বিস্ফোটক পদার্থ নেই৷


তিনি বলেন, ইন্ডিগোর বিমান ৬ই-৯৮৯ দিয়ে জনৈক যাত্রী কলকাতা থেকে আগরতলায় এসে ব্যাগটি ওই স্থানে ফেলে রেখে গেছেন৷ সিসিটিভির ফুটেজে ওই প্রমাণ মিলেছে৷ তাই, তাঁকে খোঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তিনি জানান, নিরাপত্তার স্বার্থে ব্যাগটি কুলিং সিস্টেমে রাখা হয়েছে৷ ২৪ ঘণ্টা তাতেই থাকবে ব্যাগ৷ তাঁর সাফ কথা, বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা সম্পূর্ণ গুজব৷

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top