News Flash

  • Home
  • Uncategorized
  • violation of election code of conduct : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনল সিপিএম
Image

violation of election code of conduct : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ পুর ও নগর ভোটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ আনলেন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী৷ তিনি মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনকে এমর্মে একটি চিঠি দিয়েছেন৷


চিঠিতে জীতেন্দ্র চৌধুরী উল্লেখ করেছেন, পুর ও নগর ভোটের নির্বাচন আচরণবিধি চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ নভেম্বর রাজ্যের বিভিন্ন গ্রামীণ ও নগর এলাকায় বসবাসকারীদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রদান করেন৷ এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ওইসব অনুষ্ঠানে রাজ্যের একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন৷
জীতেন্দ্র চৌধুরীর দাবি এই কর্মসূচি সম্পূর্ণ ভাবে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘের সামিল৷ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে৷ তাই তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top