News Flash

  • Home
  • Uncategorized
  • Son arrested for beating his father : বাবাকে পিটিয়ে খুনের দায়ে গ্রেপ্তার ছেলে, ঋষ্যমুখে তীব্র উত্তেজনা
Image

Son arrested for beating his father : বাবাকে পিটিয়ে খুনের দায়ে গ্রেপ্তার ছেলে, ঋষ্যমুখে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৪ নভেম্বর৷৷ রবিবার সকালে উদ্ধার রক্তাক্ত অবস্থায় নিজ ছেলের হাতেই খুন হয় এই ব্যাক্তি৷ ঘটনা গতকাল গভীর রাতে ঋষ্যমুখ ব্লকের মোহিনী নগর এডিসি ভিলেজের দ্রোনা চার্য পাড়াতে৷ মদমত্ত অবস্থায় বাক বিতণ্ডার জেরে এই খুন বলে জানা যায়৷ ঘাতক ছেলের নাম পদ্ম ত্রিপুরা৷ পাড়া প্রতিবেশি ও পদ্ম ত্রিপুরার স্ত্রীর কথামুলে বিলোনিয়া হাসপাতাল থেকে ঘাতক ছেলেকে আটক করে বিলোনিয়া থানার পুলিশ বর্তমানে পদ্ম ত্রিপুরা থানার লকআপে৷


নিহত পিতার নাম মনারাম ত্রিপুরা৷ বয়স পঞ্চান্ন বছর৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ও বিলোনিয়া থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন সহ পুলিশ টিএসআর বাহিনী৷ এরপর খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে৷ ঘাতক পুত্রের হাতে পিতা খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ জানা যায় , ছেলে পদ্ম ত্রিপুরা ও বাবা মনারাম ত্রিপুরা উভয়েই মদমত্ত অবস্থায় , জায়গা সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি এরপর হাতাহাতি৷


এই হাতাহাতির ফলে ছেলে পদ্ম ত্রিপুরা উঠান থেকে লাঠি তুলে বাবার মাথায় আঘাত করে৷ মাটিতে লুটিয়ে পড়ে বাবা মনারাম ত্রিপুরা৷ অবস্থা বেগতিক দেখে ছেলে পদ্ম ত্রিপুরা নিজের ঠেলা রিক্সাতে তুলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তার পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসে৷ এই ঘটনা পদ্ম ত্রিপুরার স্ত্রী ও তার ছেলের সামনে ঘটে৷ এছাড়া পদ্ম ত্রিপুরা স্ত্রী ও ছেলে পুলিশ সহ সংবাদ মাধ্যমে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়৷ এদিকে পদ্ম ত্রিপুরার বোনেরও অনুমান তার ভাই হত্যা করেছে৷ বিলোনিয়া থানার ইন্সপেক্টর বিকাশ দেববর্মা জানায় , ঘটনার তদন্ত চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top