News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্নীতি মামলায় আদালতে হাজিরা আজম খানের, পরবর্তী শুনানি ২৯ নভেম্বর
Image

দুর্নীতি মামলায় আদালতে হাজিরা আজম খানের, পরবর্তী শুনানি ২৯ নভেম্বর

লখনউ, ১৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশ জল নিগম নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন জেলবন্দি সমাজবাদী পার্টির নেতা এবং তৎকালীন মন্ত্রী আজম খান। এই মামলায় আজম খানকে সমন পাঠানো হয়েছিল, তাই সোমবার বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন তিনি। সীতাপুর জেলের সুপার আজম খানকে আদালতে হাজির করেছেন। কড়া নিরাপত্তায় তাঁকে সীতাপুর জেল থেকে লখনউয়ের আদালতে নিয়ে যাওয়া হয়।
আজম খানের আইনজীবী রঞ্জিত কুমার জানিয়েছেন, আজ বিশেষ সিবিআই আদালতে শুনানি হয়েছে। সিআরপিসি-র ২০৭ ধারা অনুযায়ী এদিন শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ২৯ নভেম্বর। আজম খানের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করার অনুমতি দিয়েছে আদালত।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top