News Flash

  • Home
  • দিনের খবর
  • Trinamool at police headquarters : পুর ও নগর ভোটের প্রচারে এগিয়ে বিজেপি, হামলা হুজ্জতির প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারে তৃণমূল
Image

Trinamool at police headquarters : পুর ও নগর ভোটের প্রচারে এগিয়ে বিজেপি, হামলা হুজ্জতির প্রতিবাদে পুলিশ হেডকোয়ার্টারে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ রাজ্যে পুর ও নগর ভোটের জোর প্রচার চলছে রাজনৈতিক দলগুলির৷ প্রচারে ঝড় তুলেছে শাসক বিজেপি৷ অপরদিকে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও৷ আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে জোর প্রচার করছে তৃণমূল নেতৃত্বরা৷ অন্যদিকে, প্রচারে কিছুটা পিছিয়ে রয়েছে সিপিএম ও কংগ্রেস৷ পুর নিগমে সিপিএম এবং কংগ্রেসের হালকা প্রচার লক্ষ্য করা গেলেও অন্যান্য পুর পরিষদ ও নগর এলাকায় এই দুই দলের প্রচারে তেমন কোন তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে না৷ এদিকে, আগরতলা পুর নিগম এলাকায় বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রার্থীদের বাড়িতে হামলা হুজ্জতি চালানোর ঘটনা ঘটছে৷ এই হামলা হুজ্জতির প্রতিবাদে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টারে ধরণা দিয়েছে তৃণমূল কংগ্রেস৷


তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য পুলিশের সদর কার্যালয় এর সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ঝরনা সংগঠিত করে তৃণমূল কংগ্রেস৷ আগরতলা পৌরনিগম নির্বাচনকে প্রহসনের পরিণত করার জন্য শাসকদল নানা চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং দলীয় নেতাকর্মী সমর্থকদের উপর প্রতিনিয়ত হামলা সংগঠিত করা হচ্ছে৷ বাড়িঘর ভাঙচুর হচ্ছে৷ পরপর এসব ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল পরপর এসব ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ৷


বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং দলীয় নেতা-কর্মী সমর্থক রা রাজ্য পুলিশের মহানির্দেশক এর প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা সংগঠিত করেন৷ সেখান থেকে চারজনের প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশক এর অফিসে ডিআইজি জি কে রাও এর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল কংগ্রেসের ওপর হামলা ও হুজ্জতির বিষয়ে বিস্তারিত ভাবে অবহিত করেন৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের কনভেনার সুবল ভৌমিক বলেন, রাজ্যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক এবং দলীয় প্রার্থীদের ওপর হামলা এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হচ্ছে৷ নির্বাচনকে প্রহসনের পরিণত করার জন্যই শাসক দলের গুন্ডাবাহিনী এধরনের কাজ কর্মে লিপ্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ পরপর এসব ঘটনা সংঘটিত হওয়ার পরও পুলিশ কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুবল বাবু৷ তিনি স্পষ্ট ভাবে হুঁশিয়ারি পুলিশ এসব ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংঘটিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন৷


পশ্চিমবঙ্গ থেকে আগত প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উত্থানে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বিজেপি৷ সে কারণেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের ওপর এ ধরনের হামলা সংগঠিত করে চলেছে৷ তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের করবে না৷ রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তিনি সোচ্চার হন৷ বেশ কিছুদিন যাবত তৃণমূল কংগ্রেস কর্মীসহ আসন্ন পুরসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করা হচ্ছে৷ এই ধরনের অত্যাচার আর কতদিন চলবে তা নিয়েই আজ পুলিশ হেডকোয়ার্টারে আসেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং বিক্ষোভ প্রদর্শন করেন৷ তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা ডি আই জি জি কে রাও এর সাথে দেখা করেন৷ তারা হুঁশিয়ারি দেন যে, পরবর্তী সময় যদি এইধরনের কোনো রকম হামলা হুজ্জতি ভাঙচুর করা হয় তাহলে বড় ধরনের আন্দোলনে নামবেন তারা৷

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top