News Flash

  • Home
  • খেলা
  • 51 seats in the corporation : ৫১ আসনের নিগমে চারটিতে পিছু হাটল সিপিএম , সবগুলিতেই বিজেপির সাথে লড়ছে তৃণমূল
Image

51 seats in the corporation : ৫১ আসনের নিগমে চারটিতে পিছু হাটল সিপিএম , সবগুলিতেই বিজেপির সাথে লড়ছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ পুর নিগম, পুর পরিষদ ও নগর সংস্থার নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হয়েছে সোমবার৷ এদিন বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৬ টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের ৪টি মোননয়পত্র প্রত্যাহার করা হয়েছে৷ তাছাড়া সিপিএমের ১৫টি, কংগ্রেসের ৮টি, ফরোয়ার্ড ব্লকের ২টি, নির্দল ৭টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনের দেয়া তথ্য মোতাবেক জানা গিয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭৮৫ জন প্রার্থী৷ তার মধ্যে গোটা রাজ্যের পুর ও নগর সংস্থার মোট প্রার্থীর সংখ্যায় প্রথম স্থানে রয়েছে বিজেপি৷ বিজেপির ৩৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ তারপর রয়েছে সিপিএমের ১৯৭ জন৷ তৃণমূল কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে৷ তৃণমূল কংগ্রেসের ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ চতুর্থ স্থানে কংগ্রেস৷ মোট ৯২ জন প্রার্থী কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ তাছাড়া, সিপিআইয়ের ৬ জন, আরএসপির ২ জন, ফরোয়ার্ড ব্লকের ৩ জন, অন্যান্য ১০ জন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন৷


আগরতলা পুর নিগমে ৫১ টি আসনের মধ্যে বিজেপি এবং তৃণমূল ছাড়া আর কোন দলই সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে না৷ রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত সিপিএম ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ জানা গিয়েছে আগরতলা পুর নিগমের চারটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে সিপিএম৷ অন্যদিকে, পুর নিগমে কংগ্রেসের ৩৩ জন, সিপিআইয়ের ৩ জন, আরএসপির ২ জন, ফরোয়ার্ড ব্লকের ১ জন, অন্যান্য ৯ জন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১২ জন৷ আগরতলা পুর নিগমের ৫১টি আসনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷
রাজ্যে পুর ও নগর সংস্থার নির্বাচনে মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট আটটি মনোনয়নপত্র বাতিল হয়েছে৷ ফলে, ৩৩৪টি আসনে ৮২১টি মনোনয়নপত্র বৈধ বলে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে৷ নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে বিজেপির ২টি, সিপিএমের ২টি, তৃণমূল কংগ্রেসের ১টি, কংগ্রেসের ১টি এবং অন্যান্য ২টি মনোনয়ন বাতিল হয়েছে৷ তাতে বিজেপি ৩৩৪টি, সিপিএমের ২১২টি, তৃণমূল কংগ্রেসের ১২৪টি, কংগ্রেসের ১০০টি, নির্দলীয় ৩২টি, সিপিআই ৬টি, ফরোয়ার্ড ব্লক ৫টি, আরএসপি ২টি এবং অন্যান্য ৬টি মনোনয়ন বৈধ বলে কমিশন জানিযেছিল৷
রাজ্যে পুর ও নগর সংস্থার নির্বাচনে মনোনয়ন পত্র জমা নেওয়ার পর্ব সমাপ্ত হয়েছে গত তিন নভেম্বর৷ বিজেপি চারটি পুর পরিষদ এবং একটি নগর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে৷ এদিকে, গত বুধবার শেষ বেলায় তৃণমূল কংগ্রেস আগরতলা পুর নিগম নির্বাচনে ৫১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে৷ অবশ্য প্রার্থী ঘোষণা নিয়ে একপ্রকার নাটকও মঞ্চস্থ হয়েছে৷ কারণ, প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করার পর তৃণমূল পুনরায় সংশোধিত তালিকা প্রকাশ করেছে৷ তবে গত রবিবার আগরতলায় অনুষ্ঠিত জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার কার্যত চুপসে গিয়েছে৷ কারণ, পুর ও নগর নির্বাচনে ত্রিপুরায় ৩৩৪টি আসনে তৃণমূল সাকুল্যে ১২৫ আসনে প্রার্থী দিতে পেরেছে৷ অবশ্য বিজেপি ছাড়া অন্য কোনও দলই সবকয়টি আসনে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে৷


আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ২৮ নভেম্বর ঘোষণা হবে ভোটের ফলাফল৷ ত্রিপুরায় আগরতলা পুর নিগম ছাড়া ৬টি নগর পঞ্চায়েত এবং ১৩টি পুর পরিষদ রয়েছে৷ এবারের ভোটে নির্দল ও অন্যান্য প্রার্থী সহ ১৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷
নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতেই প্রার্থী তালিকা প্রকাশে সবার আগে চমক দিয়েছে বামফ্রন্ট৷ কিন্তু সিংহ গর্জন শুরু করেও মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম সময় পেরিয়ে যাওয়ার পর দেখা গেল, ত্রিপুরায় প্রধান বিরোধী বামেরা মাত্র ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী খুঁজে পেয়েছে৷ শতবর্ষ প্রাচীন জাতীয় দল কংগ্রেসের অবস্থাও একই৷ তাঁরা টেনেটুনে ১০১ আসনের মধ্যে সীমিত রয়েছে৷ এদিক দিয়ে কিছুটা এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস৷ সবকয়টি আসনে প্রার্থী দেবে বলে গলা ফাটালেও আখেরে মাত্র ১২৫টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে সক্ষম হয়েছে৷


বিরোধী রাজনৈতিক দলগুলির অবস্থা দেখে স্পষ্ট, শুধু মাত্র আগরতলা পুর নিগম নির্বাচনেই তাঁরা পূর্ণ উদ্যমে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে৷ এছাড়া নগর পঞ্চায়েত এবং পুর পরিষদ নির্বাচনে তাঁরা তেমন প্রভাব দেখাতে পারেনি৷ বিরোধীরা অবশ্য ইতিমধ্যেই শাসক দলের রক্তচক্ষুর অভিযোগ এনে সুর চড়িয়েছেন৷ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা সরকারের চার মন্ত্রীর দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন৷ রানিরবাজার, মোহনপুর এবং উদয়পুর পুর পরিষদ এবং কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে ব্যর্থ হওয়ার জন্য ওই এলাকার চার বিধায়ক তথা ত্রিপুরা মন্ত্রিসভার চার সদস্য সুশান্ত চৌধুরী, রতনলাল নাথ, প্রণজিত সিংহরায় এবং মনোজকান্তি দেবকে নিশানা করেছেন তাঁরা৷


তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলীয় প্রার্থীদের বিভিন্ন স্থানে শাসক দলের সমর্থিত দুষৃকতী মনোনয়ন জমা দিতে দেয়নি৷ রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে ঘেরাও করে রেখেছিল তাঁরা৷ তাই তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি৷ একই অভিযোগ এনে তিপ্রা মথার সমর্থকরা রাস্তা অবরোধ করেছেন৷ তবে, বিরোধীদের সমস্ত অভিযোগ ফুতকারে উড়িয়ে দিয়ে বিজেপির দাবি, প্রার্থী খুঁজে পাচ্ছে না বিরোধীরা৷ তাঁর দায় শাসক দলের ঘাড়ে চাপানো হচ্ছে৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top