News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested wife and a close relative : পরকীয়ার জেরে খুন হল স্বামী, গ্রেপ্তার স্ত্রী ও নিকটাত্মীয় যুবক
Image

Arrested wife and a close relative : পরকীয়ার জেরে খুন হল স্বামী, গ্রেপ্তার স্ত্রী ও নিকটাত্মীয় যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ নভেম্বর৷৷ অবশেষে ১৩ দিনের মাথায় মিলেছে নিখোঁজ যুবক নোটন দাসের হদিস৷ তবে জীবিত নয়, উদ্ধার হয়েছে পচাগলা দেহ৷ শনিবার সন্ধ্যা রাতে কলমচৌড়া থানাধীন বন দপ্তরে গভীর জঙ্গল থেকে নোটনের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ৷ গত ২৫ অক্টোবর রাতে বিশালগড় থানাধীন দুর্গানগরের যুবক নোটন দাস বক্সনগরে যান৷


পেশায় ফার্নিচার কারিগর নোটন কাজ সেরে বাড়িতে ফিরার পর মোবাইলে ফোন করে বক্সনগরে যাওয়ার কথা বলে মোবাইলের অপরপ্রান্তের কেউ৷ রাত প্রায় আটটায় নিজের মোটর সাইকেল নিয়ে বক্সনগরের উদ্দেশ্যে রওয়ানা দেয় সে৷ কিন্তু রাতে বাড়ি ফিরার কথা থাকলেও ফিরেনি৷ পরদিন শুরু হয় খোঁজাখুঁজি৷ বিশালগড় থানায় মিসিং ডায়েরি করে নিখোঁজ যুবকের পরিবার৷ ২৭ অক্টোবর বক্সনগর বনদপ্তরের জঙ্গলে উদ্ধার হয় নোটনের রক্তমাখা বাইক৷ বিশালগড় এবং কলমচৌড়া থানার পুলিশ নড়েচড়ে বসে৷ শুরু হয় তদন্ত৷ প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল নোটনের স্ত্রী৷ শনিবার নিখোঁজ নোটনের স্ত্রী সোনালী দাসকে বিশালগড় মহিলা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷


সোনালীর মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরের সূত্র ধরে নিকটাত্মীয় অভিজিৎ দাসকে ট্র্যাক করে পুলিশ৷ বক্সনগর বাগবের গ্রামে অভিজিৎ এর বাড়ি৷ নোটনের স্ত্রী সোনালী অভিজিৎ এর বোনের ননদ৷ শনিবার পুলিশ অভিজিৎ দাসকে কলমচৌড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ টানা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে অভিজিৎ৷ নোটনকে খুন করে মাটি চাপা দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করে সে৷ খুন করে দেহ মাটিচাপা দিয়েছে সে৷ সন্ধ্যা রাতে বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা এবং কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ দাস বিশাল পুলিশ টিএসআর বাহিনী নিয়ে ধৃত অভিজিৎকে সঙ্গে নিয়ে বক্সনগরের বনদপ্তরের গভীর জঙ্গল থেকে মাটি খুঁড়ে নোটনের পচাগলা দেহ উদ্ধার করে৷ মৃতদেহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ময়নাতদন্তের পর রবিবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে৷
ধৃত অভিজিৎ একাই খুন কান্ড সংগঠিত করেছে বললেও পুলিশের অনুমান ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে৷ একা কারোরই পক্ষে খুন করে দেহ মাটিচাপা দেয়া সম্ভব নয়৷ ওসি দেবাশীষ সাহা জানান তদন্ত জারি রয়েছে৷ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে৷ নোটনের স্ত্রী সোনালীকে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ৷ অভিজিৎ দাস এবং সোনালী দাসকে রবিবার আদালতে সোপর্দ করা করা হয়৷আদালত তাদের দু’জনকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় এবং আদালাত আগামী ৯ নভেম্বর সিডি দেওয়ার নির্দেশ দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top