News Flash

  • Home
  • Uncategorized
  • JP Nadda lauds Prime Minister : দেশজুড়ে অতিমারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী পদক্ষেপের ভুয়ষী প্রশংসা করলেন জে পি নড্ডা
Image

JP Nadda lauds Prime Minister : দেশজুড়ে অতিমারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী পদক্ষেপের ভুয়ষী প্রশংসা করলেন জে পি নড্ডা

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : দেশজুড়ে লকডাউন এবং করোনা ভাইরাস অতিমারি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহসী পদক্ষেপের ভুয়ষী প্রশংসা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। রবিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, দেশে অতিমারি পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন এবং করোনা ভাইরাসের টিকাকরণ করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, প্রশংসার যোগ্য। তিনি একই সঙ্গে দেশজুড়ে একশো কোটি কোভিড টিকাকরণ সম্পন্ন করায় তিনি প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে মহামারীর পরিস্থিতিতে তাঁর বলিষ্ঠ ভূমিকাকেও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা (হু) প্রশংসা করেছে। পাশাপাশি তিনি আরও বলেন, দেশে কৃষকদের উন্নতির জন্য যে উন্নয়ন মূলক নীতি এবং আইন এনেছেন, তা দেশের কৃষকদের আরও উন্নয়ন সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি দেশের স্বাস্থ্য ও কৃষি নীতি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অগ্রণী ভূমিকাকেও প্রশংসা করেন।

এদিন বিজেপির দুই বর্ষীয়ান নেতা এল কে আদবানি এবং মুরলী মনোহর যোশী রবিবার দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগদান করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top