News Flash

  • Home
  • Uncategorized
  • Suicide bomber struck : ইরাকে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাণঘাতী ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন কাদিমি
Image

Suicide bomber struck : ইরাকে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাণঘাতী ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন কাদিমি

বাগদাদ, ৭ নভেম্বর (হি.স) : অল্পের জন্য রক্ষা পেলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। রবিবার সাতসকালে তাঁর বাসভবনে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়। সেনা সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে খুন করার জন্যই এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় প্রধানমন্ত্রীর সাত জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া বাগদাদের গ্রিন জোন এলাকায় কীভাবে এই হামলা চালানো হল, কারা এই হামলা চালাল এবং এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। যদিও এই হামলার দায় কোনও ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।


সিন্দাদের দাবি, সকালে জোরালো একটা বিস্ফোরণের আওয়াজ পান তাঁরা। তার পরই পর পর গুলির আওয়াজ। পরে বিষয়টি স্পষ্ট হয়। ওই এলাকাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দফতর এবং বিদেশি কূটনীতিকদের বাসভবন রয়েছে। সম্প্রতি গ্রিন জোন এলাকায় ইরানপন্থীরা প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই ঘটনার সঙ্গে কোনও যোগ আছে কি না তা-ও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top