News Flash

  • Home
  • Uncategorized
  • Tensions rise in Kalyanpur : নিখোঁজ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা কল্যাণপুরে
Image

Tensions rise in Kalyanpur : নিখোঁজ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা কল্যাণপুরে

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৫ নভেম্বর৷৷ দীপাবলী উপলক্ষে গ্রামীণ এলাকায় অনুষ্ঠিত হওয়া মেলা চত্বর থেকে নিখোঁজ ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে সংলগ্ণ এলাকায়৷ প্রতিবছরের মতো এবছরও কল্যাণপুর থানা এলাকার উপজাতি অধ্যুষিত পাগলাবাড়ি এডিসি ভিলেজের তুইচারপাক গ্রামে বনেশ্বরী দেবীর আরাধনায় বিশেষ পূজা ও মেলা আয়োজন করে স্থানীয় মানুষ৷


সন্নিহিত বিভিন্ন এলাকার জাতি উপজাতি ও বয়সের মানুষের ভিড় জমায়৷ মেলার নির্ধারিত দিনের আগে থেকেই দূর-দূরান্ত থেকেও ক্ষুদ্র ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে হাজির হয়৷ এবছরও দীপাবলীর দিনে অনুষ্ঠিত হওয়া পূজা ও মেলা আগের দিনে অর্থাৎ বুধবারে মেলা চত্বরে হাজির হয় কল্যাণপুর থানা এলাকারই লক্ষীনারায়নপুর নবকুমার পাড়ার বাসিন্দা ফিরোজ দেববর্মা , বয়স চল্লিশ৷ পেশায় খাবার টিফিনের দোকানদার৷


কিন্তু মেলা চত্বর থেকেই বুধবারে নিখোঁজ হয় ফিরোজ৷ বৃহস্পতিবার পরিবারের লোকজন সমস্ত বিষয় কল্যাণপুর থানার পুলিশকে জানিয়ে নিখোঁজ ডায়েরি করেন৷ শুক্রবার সাতসকালেই মেলা চত্বরের পাশেই একটি জলাশয় থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় ফিরোজ দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার খবর পেয়ে কল্যানপুর থানার পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহ জলাশয় থেকে তুলে তদন্তকাজ শুরু করেন৷ যতটুকু খবর পুলিশ ঘটনাস্থলে পুলিশ কুকুরসহ ফরেন্সিক বিশেষজ্ঞদের তলব করেছে৷ গোটা ঘটনায় সন্নিহিত এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য দেখা দিয়েছে৷ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top