News Flash

  • Home
  • Uncategorized
  • Petrol and diesel price cuts : পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস, কেন্দ্রের পাশে দাঁড়িয়ে দুঃসাহসিক পদক্ষেপ রাজ্য সরকারের, বলল বিজেপি
Image

Petrol and diesel price cuts : পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস, কেন্দ্রের পাশে দাঁড়িয়ে দুঃসাহসিক পদক্ষেপ রাজ্য সরকারের, বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার৷ পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসে এভাবেই প্রশংসা করলেন বিজেপি প্রদেশ সভাপতি অধ্যাপক ডাঃ মানিক সাহা৷ তিনি বলেন, পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মানুষের উপর বোঝা বাড়ছিল৷ দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক কমিয়ে উপহার ঘোষণা করেছে৷ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে রাজ্যও পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে পেট্রোলে বার টাকা এবং ডিজেলে সতের টাকা কমেছে৷


তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ কিছুটা কমবে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার আয়ের উৎস খুবই সীমিত৷ এই পরিস্থিতি সত্বেও কেন্দ্রের পাশে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের মূল্য হ্রাসে দুঃসাহসিক পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন৷ তাঁর দাবি, এমন দুঃসাহসিক পদক্ষেপ ত্রিপুরা সরকার অতীতেও নিয়েছে৷ করোনাকালে একহাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী জনগণের কাছে সরবরাহ করা হয়েছে৷ তাতে ত্রিপুরা সরকারের ১৪০ কোটি টাকা ব্যয় হয়েছে৷


এদিকে, কেদারনাথ মন্দির প্রাঙ্গনে আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই উপলক্ষে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে বিজেপি শাসিত রাজ্যে পূজা আরতি করা হয়েছে৷ ত্রিপুরায় আটটি স্থানে এই আয়োজন করা হয়েছে৷ তাতে, উদয়পুরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, সাব্রুমে কারামন্ত্রী রামপ্রসাদ পাল ও বিধায়ক শংকর রায়, মেলাঘরে কেন্দ্রীয় ন্যায় বিচার ও ক্ষমতায়ন রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিধায়ক সুভাষ দাস, আগরতলায় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ও বিধায়ক কৃষ্ণধন দাস এবং শিবালয়ে প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস ও বিজেপি প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা, তেলিয়ামুড়ায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন ও মুখ্য সচেতক কল্যাণী রায়, আমবাসায় তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিধায়ক পরিমল দেববর্মা, ঊনকোটিতে বিধায়ক সুধাংশু দাস এবং ধর্মনগরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস ও উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অংশ নিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top