News Flash

  • Home
  • Uncategorized
  • Barbaric torture : গজারিয়ায় স্বামীর বর্বরোচিত নির্যাতনে মৃত্যুর সাথে লড়ছেন স্ত্রী
Image

Barbaric torture : গজারিয়ায় স্বামীর বর্বরোচিত নির্যাতনে মৃত্যুর সাথে লড়ছেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ স্বামীর মারধোরে রক্তাক্ত স্ত্রী৷ ঘটনা বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায়৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷
বিশালগড় থানাধীন গজারিয়া এলাকায় স্বামীর মারধোরে রক্তাক্ত স্ত্রী৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকাল ৬..৩০ নাগাদ স্বামী রফিজ মিয়া মদমত্ত অবস্থায় স্ত্রী নাসিমা আক্তারের উপর লাঠি এবং দা দিয়ে মারধোর করে বলে অভিযোগ স্ত্রী নাসিমা আক্তারের৷ জানা যায় ,রফিজ মিয়া প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রী এবং সন্তানের উপর পাশবিক অত্যাচার চালায়৷ অপরদিকে জানা যায়, স্ত্রী নাসিমা আক্তার সংসারের জন্য কোন কিছু খরচ আনার জন্য যদি বলে এবং পুত্র সন্তানের পড়াশোনার খরচ দেওয়ার কথা বললেই স্বামী রফিজ মিয়া লাঠি এবং দা দিয়ে আক্রমণ চালায়৷


তেমনি শুক্রবার সকাল ৬.৩০ নাগাদ নাসিমা আক্তার স্বামী রফিজ মিয়াকে সংসারের খরচ আনার জন্য বলতেই এলোপাতাড়ি দা এবং লাঠি নিয়ে রক্তাক্ত করে স্ত্রী নাসিমা আক্তারকে৷ পরবর্তী সময় গৃহবধু চিৎকার শুনে পার্শবর্তী এলাকার লোকজন তড়িঘড়ি ছুটে আসে রফিজ মিয়ার বাড়িতে৷ এলাকার লোকজন আসতেই স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়৷ এলাকার লোকজন রক্তাক্ত গৃহবধূকে স্থানীয় একটি গাড়ি করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন৷ বিশালগড় হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে গৃহবধূ নাসিমা আক্তার দ্বারস্থ হন বিশালগড় মহিলা থানার৷ এখন দেখার বিষয়, বিশালগড় মহিলা থানার পুলিশ স্বামীর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে৷ সেদিকে তাকিয়ে রয়েছে গৃহবধূর পরিবারের সদস্যরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top