News Flash

  • Home
  • Uncategorized
  • কাটোয়ায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৫ জন
Image

কাটোয়ায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৫ জন

কাটোয়া, ৫ নভেম্বর (হি. স.) : পূর্ব বর্ধমানের কাটোয়া রোডের কামনাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

সূত্রের খবর, এদিন ভোরে বর্ধমানের কামনাড়া এলাকায় একটি চারচাকা গাড়ি করে ওই এগারো জন যাচ্ছিলেন। এরপর বর্ধমানের কাছে কামনাড়া এলাকায় তাদের গাড়ি একটি ডাম্পারে ধাক্কা মারে। এরপরই শেষ হয়ে যায় সবকিছু। এলাকাবাসী এসে উদ্ধার করে সকলকে। তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় তাঁদের। সেখানেই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেকের চিকিৎসা চলছে। এদের প্রত্যেকের বাড়িই মুর্শিদাবাদের বড়ঞা থানার সোদপাড়া এলাকায়। জানা গিয়েছে, এয়ারপোর্ট থেকে পরিবারের এক সদস্যকে নিয়ে ফিরছিলেন তাঁরা। বাড়িতে নিয়ে আসার পথে দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top