News Flash

  • Home
  • দেশ
  • BSF recovered verbiage : বক্সনগরে বিস্তর পরিমান শব্দবাজি উদ্ধার করল বিএসএফ
Image

BSF recovered verbiage : বক্সনগরে বিস্তর পরিমান শব্দবাজি উদ্ধার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১ নভেম্বর৷৷ সোমবার সাতসকালে বক্সনগর চৌমুহনীর একটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ পটকা বাজি উদ্ধার করেছে বিএসএফ৷ এব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷


আলোর উৎসব দীপাবলি সমাগত প্রায়৷ চারিদিকে উৎসবের মেজাজ৷ দীপাবলি মানেই আলোর রোশনাই উজ্জ্বলিত হওয়ার মুহূর্ত৷ আলোকোজ্জ্বল করার পাশাপাশি বাজি পটকা ফাটানো রয়েছে দীর্ঘদিন ধরে৷ স্বভাবতই রাজ্যের বিভিন্ন স্থানে দোকানপাটে বাজির মজুত রয়েছে যথেষ্ট পরিমাণে৷


পরিবেশ ও বিজ্ঞান দপ্তর শব্দ বাজি পোড়ানোর পর নিষেধাজ্ঞা জারি করেছে৷ এসব নিষেধাজ্ঞা অমান্য করে রাজ্যের বিভিন্ন স্থানে বিকট আওয়াজে পটকা বাজি বিক্রির ধুম পড়েছে৷ এসব পটকাবাজি আওয়াজে শব্দদূষণ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি৷ স্বভাবতই এসব পটকাবাজি যাতে বিক্রি করা না হয় সে জন্য প্রশাসনের তরফ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বসে নেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও৷ সোমবার সকালে বিএসএফের ১৫০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বক্সনগর চৌমুহনী এলাকায় একটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ পটকাবাজি উদ্ধার করেছে৷অবৈধভাবে একটি দোকানের গোডাউনে এসব শব্দবাজি মজুত রাখা হয়েছিল৷সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে ওই দোকানের গোডাউনে হানা দিয়ে শব্দ বাজা বাজি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে৷ শুধু বক্সনগর এই নয় রাজ্যের বিভিন্ন স্থানে দোকানপাটে শব্দবাজি মজুত রয়েছে৷ পরিবেশ সুরক্ষার তাগিদেই এইসব শব্দ বাজি পোড়ানো বন্ধ করা এবং বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেছে প্রশাসন৷

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top