News Flash

  • Home
  • Uncategorized
  • Successful Heart Pacemaker Surgery : জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যাণ্ড ভাসকুলার সার্জারি ইউনিটে হার্টের পেসমেকার সার্জারির সফল অস্ত্রোপচার
Image

Successful Heart Pacemaker Surgery : জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যাণ্ড ভাসকুলার সার্জারি ইউনিটে হার্টের পেসমেকার সার্জারির সফল অস্ত্রোপচার

আগরতলা, ১ নভেম্বর৷৷জিবিপি হাসপাতালে নবনির্মিত সিটিভিএস অ্যাণ্ড আই আর ক্যাথ ল্যাবে প্রথম সফল পেসমেকার প্রতিস্থাপন হয়েছে৷ একের পর এক জটিল অে’াপচারের মাধ্যমে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালের শল্য চিকিৎসকগণ রাজ্যবাসীর মনে আস্থা অর্জন করে চলেছেন৷


আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে গত ২৯ অক্টোবর স্থানীয় কু’বন শ্যামলী বাজার নিবাসী ৮২ বৎসর বয়স্ক এক রোগীর হার্টের পেসমেকার প্রতিস্থাপনের সফল অে’াপচার করা হয়েছে৷ তিনি গত এক সপ্তাহ আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জিবিপি হাসপাতালের মেডিসিন আইসিইউতে ভর্তি হন৷ হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর হার্টের সম্পর্ণ ব্লকেজ সনাক্তকরণ করেন৷ এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে সম্পতি চালু হওয়া কার্ডিও থোরাসিক অ্যাণ্ড ভাসকুলার সার্জারি (সিটিভিএস) ডিপার্টমেন্টের কনসালট্যান্ট ডাঃ কনক নারায়ণ ভ-াচার্যের নেত’ত্বে এক সার্জিক্যাল টিম হৃদযন্ত্রে সফল পেসমেকার প্রতিস্থাপন করেন৷ এই অে’াপচারে সময় লাগে এক ঘন্টা তাতে এনেসথেসিস্ট ছিলেন ডাঃ সুুরজিৎ পাল৷ বর্তমানে রোগী সুুস্থ আছেন এবং চিকিৎসকরা গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছেন৷ আগামীতে রাজ্যে হৃদযন্ত্রের অ্যাি’ওপ্লাস্টি, করোনারি বাইপাস সার্জারি ও ওপেন হার্ট সার্জারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷


উল্লেখ্য সুুদীর্ঘ সময়কালে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে বিষয়টি অধরা ছিল রোগীদের এবং রাজ্যবাসীদের কাছে, অবশেষে সেই স্বপ পূরণ হচ্ছে৷ গত ১৩ জলাই এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে চালু হয়েছে কার্ডিও থোরাসিক অ্যাণ্ড ভাসকুলার সার্জারি অ্যাণ্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সি টি ভি এস অ্যাণ্ড আই আর) বিভাগ ৷ ইতিমধ্যে বহির্বিভাগে তিন শতাধিক রোগী চিকিৎসা পরিষেবা নিয়েছেন৷ ক্যাথ ল্যাবে এ পর্যন্ত ৫৯ টি অপারেশন হয়েছে. এর মধ্যে রয়েছে হার্টের অ্যাি’ওগ্রাম, কিডনির রোগীদের পার্ম ক্যাথ অপারেশন এবং এই পেস মেকার প্রতিস্থাপন৷ প্রত্যেক মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত সি টি ভি এস বহির্বিভাগ খোলা থাকে এবং ইন্টারভেনশনাল রেডিওলজি ও পি ডি খোলা থাকে বুধবার দুপুর ১ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত৷ রেডিওলজি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডাঃ অসীম দে, অ্যাসিসস্টেন্ট প্রফেসর ডাঃ জয়বত রায় ইন্টারভেনশন্যাল রেডিওলজির বিষয়ে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top