News Flash

  • Home
  • Uncategorized
  • Membership under the defection law : দলত্যাগ আইনে বিজেপি বিধায়ক আশীষ দাসের সদস্য পদ বাতিলের আবেদন, বিজ্ঞপ্তি জারি
Image

Membership under the defection law : দলত্যাগ আইনে বিজেপি বিধায়ক আশীষ দাসের সদস্য পদ বাতিলের আবেদন, বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷তৃণমূলে যোগ দিয়েই বিধায়ক পদ খোয়াতে চলেছেন ত্রিপুরার সুরমা কেন্দ্রের বিজেপি বিধায়ক আশীষ দাস৷ দলত্যাগ আইনে বিধায়ক পদ খারিজের আবেদনে তাঁকে বিধানসভার সচিব নোটিশ পাঠিয়েছেন৷ নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাঁকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে৷


প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিধায়ক আশীষ দাস৷ সম্প্রতি কলকাতায় গিয়ে মাথা মুড়িয়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রায়শ্চিত্য করেছেন৷ গতকাল আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন৷


স্বাভাবিকভাবেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি উঠেছে৷ ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় অধ্যক্ষ রতন চক্রবর্তীকে সংবিধানের দশম ধারায় দলত্যাগ আইনে সুরমা কেন্দ্রের বিধায়ক আশীষ দাসের সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছেন৷
ওই আবেদনের ভিত্তিতে ত্রিপুরা বিধানসভার সচিব বিধায়ক আশীষ দাসকে সদস্যপদ খারিজ না করার পক্ষে জবাব চেয়েছেন৷ ওই নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top