শক্তি বাড়ল সপা-র, যোগ দিলেন ৬ জন বহিষ্কৃত বিএসপি বিধায়ক

লখনউ, ৩০ অক্টোবর (হি.স.): শক্তি বাড়ল বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র। বহুজন সমাজ পার্টির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে শনিবার সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন ৬ জন বহিষ্কৃত বিএসপি বিধায়ক। এদিন সপা প্রেসিডেন্ট অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন ৬ জন বহিষ্কৃত বিএসপি বিধায়ক। এছাড়াও বিজেপি ছেড়ে সপা-তে যোগ দিয়েছেন একজন বিজেপি বিধায়ক।

সপা-তে যোগ দেওয়া এই ৬ জন বিএসপি বিধায়ক হলেন-হরগোবিন্দ ভার্গব, মুজতাবা সিদ্দিকী, হাকিম লাল বিন্দ, আসলাম রাইনি, সুষমা প্যাটেল, আসলাম চৌধুরী। এদিন সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন সীতাপুর সদর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক রাকেশ রাঠোর।