News Flash

  • Home
  • খেলা
  • Unpaved road leading to Buddha Bihar : ধলাঝাড়ী এডিসি ভিলেজের তরুনী চাকমা পাড়ার বুদ্ধ বিহারে যাওয়ার কাচা রাস্তাটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত
Image

Unpaved road leading to Buddha Bihar : ধলাঝাড়ী এডিসি ভিলেজের তরুনী চাকমা পাড়ার বুদ্ধ বিহারে যাওয়ার কাচা রাস্তাটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ধলাঝাড়ী এডিসি ভিলেজের তরুনী চাকমা পাড়ার বুদ্ধ বিহারে যাওয়ার কাচা রাস্তাটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানালেও প্রশাসনের কোনো হেলদোল নেই। তাতে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ধলাঝাড়ী এডিসি ভিলেজের তরুনী চাকমা পাড়ারবৌদ্ধ মন্দিরের রাস্তার বেহাল দশা। প্রতিবাদে সরব এলাকাবাসী। গন্ডাছড়া মহকুমার ধলাঝাড়ী এডিসি ভিলেজের তরুনী চাকমা পাড়ার বুদ্ধ বিহারে যাওয়ার কাচা রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।

এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনেরা মন্দিরের রাস্তাটি ব্রিক সলিং করার জন্য বহুবার পঞ্চায়েতে এমনকি ব্লকে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এলাকাবাসীরা আরো জানান, আগামী ১৫ নভেম্বর পাড়ার বৌদ্ধ মন্দিরে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হবে। তাই এর আগে মন্দিরের রাস্তা মেরামতের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন।অবিলম্বে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আর তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রশাসনকেই দায়ী থাকতে হবে বলেও তারা উল্লেখ করেছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top