News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় খাদে বাস পড়ে নিহত অন্তত ১১, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ, অনুদানের ঘোষণা
Image

উপত্যকায় খাদে বাস পড়ে নিহত অন্তত ১১, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ, অনুদানের ঘোষণা

শ্রীনগর, ২৮ অক্টোবর (হি.স) : ভয়াবহ দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে। একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে যাওয়ায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত ১২ থেকে ১৫ জন। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী বাহিনী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। ঘটনাটি ঘটেছে উপত্যকার ডোডা জেলার থাতরি এলাকায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, ”মিনিবাসটি থাতরি থেকে ডোডার দিকে যাচ্ছিল। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে।” জানা যাচ্ছে, উদ্ধারকারী দল আসার আগেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে দেয় স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধারকারী দল এসে বাসের ভিতর থেকে যাত্রীদের বের করে নিয়ে আসে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক. আর তারপরই বাসটি গড়িয়ে পড়ে যায় খাদে।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ”জম্মু ও কাশ্মীরের ডোডায় হওয়া সড়ক দুর্ঘটনায় শোকস্তব্ধ। এই শোকের সময়ে আমি নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আমি প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।” সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের পরিবারগুলি পাবে ৫০ হাজার টাকা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top